শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী
শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৫তম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অডিটরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র সভাপতি মুহাম্মদ দিদারুল আলম এবং দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।

সংগঠনের সহ-সভাপতি শেখ কামরুল হাসান নিজামী পলাশের কোরআন তিলওয়াত ও শিক্ষক সুমি মজুমদারের গীতা পাঠের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, সাবেক কাষ্টমস্ এন্ড ভ্যাট কমিশনারেট বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, উপ পরিচালক সমাজসেবা কার্যালয় রাঙ্গামাটি জসিম উদ্দিন, শান্তিনীড় পৃষ্ঠপোষক টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, শান্তিনীড় উপদেষ্ঠা মির্জা জসীম উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, বিপুল দাশ, এম মাঈন উদ্দিন, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল দাশ, শিক্ষা সম্পাদক নুর-এ-জাহেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, লায়নস ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সাবেক সভাপতি লায়ন মাঈন উদ্দিন, ইউনাইটেড ট্রাষ্টের ফেনী জেলা কোঅর্ডিনেটর ফয়সাল ভূঁইয়া, সংগঠনের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত সোহাগ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, শিক্ষক হেদায়ত উল্লাহ চৌধুরী, হোসাইন সবুজ, আল হেরা সংস্থার সভাপতি হেলাল উদ্দিন, পৃষ্ঠপোষক সদস্য শাখাওয়াত হোসেন, প্রজন্ম মিরসরাই পরিচালক মঞ্জুর ইসলাম রায়হান, ওমর ফারুক, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনি, সম্পাদক নুরেছাপা, অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদ, ইউসাম সভাপতি আল মুরাদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় ১৫তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ১১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেষ্ট, নগদ প্রাইজ বন্ড তুলে দেন অতিথিরা। এছাড়াও শান্তিনীড়ের প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২৪ সালে সংগঠনের দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদকে শ্রেষ্ঠ সংগঠক ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত পৃষ্ঠপোষক সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক রাজু কুমার দে, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর রিশাত, কার্যনির্বাহী সদস্য আলমগীর ভূঁইয়া, ইসমাঈল হোসেন খোকন, মেহেদী, আবদুল আজিজ, আবু সাবের নিজামী ফাওয়াজ, নুর সালমান লিমন, মাসুম সোহান, মাহমুদুল হাসান জাবেদ, মাসুদ রানা,নাজমুল, তানিম, সানী, রাহি, মর্তুজা প্রমুখ।

উল্লেখ্য, ২০২৩ সালের ০১ ডিসেম্বর একযোগে ৬টি কেন্দ্রে ১৫তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণির সর্বমোট ২০৯১ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৫ বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)