শিরোনাম:
●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রাঙামাটি, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মানসিক রোগী ও প্রতিবন্ধী শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মানসিক রোগী ও প্রতিবন্ধী শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মানসিক রোগী ও প্রতিবন্ধী শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক রোগী ও প্রতিবন্ধী শিক্ষিকা দিয়ে চলছে দরিবৃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। একজন প্রতিবন্ধী ও একজন মানসিক রোগি হওয়ায় শিক্ষার্থীরা আতংকে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের দরিবৃ গ্রামে ১৯৭৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ২শ ৩০জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়টিতে ৬জন শিক্ষক থাকলেও এর মাঝে একজন দৃষ্টি প্রতিবন্ধী ও একজন মানসিক ভারসম্যহীন শিক্ষিকা রয়েছে। আর এখানেই যত সমস্যার সৃষ্টি হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষিকা পারভীন আক্তারকে তার স্বামী হাবিবুর রহমান পাঠদানে সহযোগিতা করে কোনরকম চালিয়ে নিচ্ছেন। কিন্তু পাঠদানে বেশি সমস্যা সৃষ্টি করছে মানসিক ভারসম্যহীন শিক্ষিকা শরীফা বেগম। শরীফা বেগম ২০১৮ সালের ৩ মার্চ বিদ্যালয়টিতে যোগদান করেন। যোগদানের পর তিনি মেধাবী শিক্ষক হিসেবেও প্রশংসা কুড়িয়ে ছিলেন। ২০২২ সালে তার মানসিক সমস্যা দেখা দেয়। ২০২৩ সালে মানসিক সমস্যা তীব্র আকার ধারণ করলে ওই বছরের ১১নভেম্বর চিকিৎসার জন্য থাকে ৬মাসের ছুটি দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর চলতি বছরের ২৪ মে তিনি আবারও বিদ্যালয়ে যোগদান করেন। কিন্তু তিনি বিদ্যালয়ে এসে উদ্ভট আচরণ শুরু করেন। তার উদ্ভট আচরণে শিক্ষার্থীরা চরম ভয় পায়। অন্য শিক্ষকগণ শ্রেণিকক্ষে পাঠদানের সময় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শুধু এই বিদ্যালয়েই নয় তিনি আশপাশের বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়েও সমস্যার সৃষ্টি করেন।

নাসরিন আক্তার, আল নাঈম ইসতেখার আবিদ, শরিফা খাতুন, রুবি আক্তার সহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, শরিফা ম্যাডাম ক্লাসে আমাদের সাথে পাগলের মত আচরণ করেন। প্রায় সময় ম্যাডাম নিজেই নিজের কান ধরে উঠবস করেন। উনার আচরণে আমরা ভয়ে আতংকে থাকি। কখন কি করেন উনি নিজেই তা জানেন না। আমরা চাই একজন ভালো শিক্ষক আমাদের ক্লাস নিবেন।

অভিভাবক নূরুল আমীন, রাখিয়া সুলতানা ও নার্গিস আক্তার বলেন, শরিফা ম্যাডামের আচরণে ছেলে মেয়েরা অনেক সময় ভয়ে স্কুলে আসতে চায় না। তাকে দেখে বাচ্চারা ভয় পায়। প্রায় সময়ই আশপাশের বাড়িতে ঢুকে পড়ে উল্টাপাল্টা কাণ্ড করে বসেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। শরিফা ম্যাডাম সরিয়ে নিলে অন্য শিক্ষকগণ অন্তত বাধাগ্রস্তহীন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারতেন। উনার জন্য বাচ্চারাও শিক্ষা গ্রহণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। একজন মানসিক রোগি কিভাবে শিক্ষিকার দায়িত্ব পালন করে তা তাদের বোধগম্য নয়।

প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, শিক্ষিকা শরীফা বেগমকে নিয়ে সমস্যায় আছি। শরীফা মানসিক ভাবে চরম বিপর্যস্ত। তিনি ঠিক পাঠদান করাতে পারেন না। উল্টো বাচ্চাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

উপজেলা শিক্ষা অফিসার নীলুফার হাকিম বলেন, শিক্ষিকার বিষয়টি প্রধান শিক্ষক হোয়াটসআপে জানিয়ে ছিলেন। ওই শিক্ষকের মানসিক সমস্যা রয়েছে। ইতোমধ্যে তিনি চিকিৎসা নিয়েছেন তবে পুরোপুরি সুস্থ্য হননি। পাঠদানের সমস্যার বিষয়টি লিখিত ভাবে জানালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, শিক্ষিকার কারণে বিদ্যালয়ের পাঠদানে সমস্যার বিষয়টি লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি চাই প্রতিটি বিদ্যালয়ে বাধাগ্রস্থহীন পাঠদান অব্যাহত থাকুক।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ
নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার

আর্কাইভ