মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ছাত্রীর গর্ভপাত ঘটালেন মাদ্রাসা শিক্ষক
ঝিনাইদহে ছাত্রীর গর্ভপাত ঘটালেন মাদ্রাসা শিক্ষক

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ পৌর এলাকার চরমুরারীদহ গ্রামে আয়েশা সিদ্দিকা (রাঃ)মহিলা কওমী মাদ্রসার শিক্ষক নুরুজ্জামান হিয়ার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের মাধ্যমে পঞ্চম শ্রেনির এক ছাত্রীর গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে ৷ এ ঘটনায় লম্পট শিক্ষক পলাতক রয়েছেন৷ ঘটনাটি নিয়ে এলাকার অভিভাবক মহলের মধ্যে তীব্রক্ষোভ ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে৷ লোক লজ্জার ভয়ে ভিকটিমের পিতা থানায় অভিযোগ দায়ের করতে পারছে না৷ এদিকে ওই লম্পট মাদ্রাসা শিক্ষকের পরিবার গ্রাম্য মাতুব্বরদের দিয়ে টাকার মাধ্যমে আপস রফার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
জানা গেছে,মাদ্রাসায় শিক্ষকতাকালিন সময়ে শিক্ষক নুরুজ্জামান হিয়ার পঞ্চম এক ছাত্রীর উপর কু নজর পড়ে ৷ প্রতিদিন মাদ্রাসা ছুটি শেষে অন্যান্য ছাত্রীরা বের হয়ে গেলেও ওই ছাত্রীকে পাঠদানের কথা বলে বসিয়ে রাখনে তিনি৷ এক পর্যায়ে ওই ছাত্রীর তার সাথে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক গড়ে তুলতে বাধ্য করে৷ এরই মধ্যে ছাত্রী ২মাসের গর্ভবতী হয়ে পড়ে৷ গর্ভবতীর বিষয়টি শিক্ষক বুঝতে পেরে ঝিনাইদহ শহরের একটি ক্লিনিকে ওই ছাত্রীর গর্ভপাত ঘটায়৷ বিষয়টি ভুক্তভোগীর পরিবারের লোকেরা টের পেলে ছাত্রীকে রেখে সে পালিয়ে যায়৷ বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়৷ তারা অবিলম্বে ওই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা