শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবদলের নেতাকে গুলি করে পালাল দুর্বৃত্তরা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবদলের নেতাকে গুলি করে পালাল দুর্বৃত্তরা
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে যুবদলের নেতাকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় এক যুবদলের নেতা গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়ন সোমবারইজ্জ্যে হাট বাজারের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বাচলু কদলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমীর পাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। ঘটনার পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা অবনতি হলে তাকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু বাজারের আবু তালেব মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ৪ টি সিএনজি চালিত অটোরিকশা যোগে প্রায় ১৫-২০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে আনোয়ার হোসেন বাচলুকে দুই পায়ে গুলি ও মাথায় গুলি করে আঘাত করেন।
মো. দিদার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ব্রীজের উপর দাড়িয়ে আমি আনোয়ার, নাজিম, আসিফ মাটি সংক্রান্ত বিষয়ে কথা বলছিলাম। অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে আনোয়ার আনোয়ার বলে চিৎকার করে আমাদের দিকে গুলিবর্ষণ করতে থাকে। এতে আনোয়ার উরুতে (রানে) দুটি ও মাথায় গুলিবিদ্ধ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, কলদপুর পাহাড় কেটে কৃষি জমি ভরাটের উৎসব চলছে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর হতে কদলপুর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বাচলু রাউজান উপজেলা যুবদলের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
এ ব্যাপারে রাউজান থানার ওসি সফিউল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। তদন্ত করা ছাড়া ঘটনার বিবরণ বলা যাচ্ছে না। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)