শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » গাজিপুর » দেশ স্বাধীন হলেও এখনও মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত হয়নি
প্রথম পাতা » গাজিপুর » দেশ স্বাধীন হলেও এখনও মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত হয়নি
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ স্বাধীন হলেও এখনও মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত হয়নি

--- আজ সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন ৭১ এর মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু ৫৪ বছরেও শহীদদের সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্টের আকাংখা বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশের মানুষ এখনও প্রকৃত স্বাধীনতা পায়নি,এখনও মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত হয়নি।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গত ৫৪ বছরে এদেশের সরকার ও শাসকগোষ্ঠী আমাদের বিজয়কে পরাজয়ে পরিনত করেছিল। মানুষের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিনত করেছে। উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ দেশে এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল।
তিনি বলেন, গত ৫৪ বছরে বীর শহীদদের বন্দনা করা হয়েছে , কিন্তু কেউই শহীদদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেনি।শহীদেরা যে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন তার বিপরীতে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান আরেকবার শহীদদের এই স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ ও সম্ভাবনা তৈরী করেছে। ৭২ আর ৯০ এর মত এবারএই সুযোগ নষ্ট করা যাবেনা।৭১ এর চেতনায় ২০২৪ এর গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে।
জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে যিনি ছিলেন ও উপরোক্ত বক্তব্য রাখেন।
জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন এর আগে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা শিল্পাঞ্চল কমিটির আহবায়ক, অরবিন্দু বেপারী বিন্দু, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , বাবর চৌধুরী, মোহাম্মদ সুমন,আব্দুল হালিম ভুঈয়া প্রমুখ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।





আর্কাইভ