বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০
খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবাই রাজবাড়ি, বগুড়া ও কুমিল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাতে ঢাকা ট্যুর গ্রুপের অ্যারেঞ্জমেন্টে একটি গোমতি গোল্ডেন এক্সপ্রেস বাসে ৪০ জন পর্যটক ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। ভোর ৬টার দিকে জেলা শহরে পৌঁছার কয়েক কিলোমিটার আগে আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে বাসটি পাহাড়ি পথ নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ২/১জন ছাড়া কেউ বড় ধরনের আহত হননি।
পুলিশ খবর পেয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছে।
এদিকে বৃহস্পতিবার সকালে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের ৮ মাইল নামক এলাকায় ২জীপ(চাঁদের) গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ পর্যটকসহ ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১