সোমবার ● ২৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার জামতলীতে জামগাছের ডালে গলায় দড়ি পেঁচানো এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২৩ডিসেম্বর সকাল ৭টার দিকে উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামতলী মুসলিম শিবির কবরস্থানের পাশে জামগাছের ডাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মো. হানিফ (২৭) একই এলাকার মো. জালাল উদ্দীনের ছেলে। নিহত হানিফ ভিডিপি সদস্য ছিলেন।
নিহতের সন্তান সম্ভবা স্ত্রী মোছাঃ মুন্নি আক্তার (২৩) বলেন, কারো সাথে তার শত্রুতা ছিল না। গত রবিবার মাহফিলে যাওয়ার কথা বলে বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।সকালে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পাই।
স্থানীয় ও নিকট আত্মীয়রা জানান, কবরস্থানের পাশে জামগাছের ডালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে দীঘিনালা থানায় নিয়ে যায়।
দীঘিনালা থানা ওসি মো. জাকারিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১