মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে নানা আয়োজনে দেশের পাঠকপ্রিয় সংবাদ মাধ্যম জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।
এসময় ইত্তেফাকের খাগড়াছড়ি প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে কেক কাটেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
কেক কাটা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকা আপোসহীন ভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছে। বাংলাদেশের সংবাদ পত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠকের কাছে সমাদৃত হয়ে আছে। প্রতিষ্ঠার পর থেকে দেশের উন্নয়নের রাজনৈতিক, অর্থনীতিক, সামাজিক যে পথযাত্রা সে পথে সমানন্তরাল ভাবে ইত্তেফাক ৭২ বছর ধরে নিজেদের যাত্রা অব্যহত রেখেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১