শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে

--- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত দুর্বল, এ সরকারের অধীনে পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাসমূহ অনিশ্চয়তা, আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের অন্যত্রও অবস্থা সংকটাপন্ন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অব্যবস্থার কারণে গার্মেন্টেসের শ্রমিক, পেশাজীবী ও সাধারণ খেটে-খাওয়া মানুষের জীবন ধারণ ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অপরিণামদর্শী মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে দেশের অভ্যন্তরে নানা বিতর্ক, সংকট তৈরি হচ্ছে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কেও টানাপোড়ন চলছে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)।
আজ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ইউপিডিএফ-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের উদ্দেশ্যে প্রদত্ত এক বার্তায় দলের সভাপতি প্রসিত খীসা এসব কথা বলেন।
ফ্যাসিস্ট হাসিনা উৎখাত হলেও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি, বরং ফ্যাসিস্ট সরকারের দোসররা গুরুত্বপূর্ণ সংস্থায় বহাল তবিয়তে থেকে আগের মতোই নাশকতা চালিয়ে যাচ্ছে বলে ইউপিডিএফ নেতা জনগণের উদ্দেশ্যে দেয়া বার্তায় মন্তব্য করেন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত হওয়ার আহ্বান জানান।
প্রদত্ত বার্তায় তিনি আরও অভিযোগ করে বলেন, ‘১৯-২০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংস হামলা, হত্যাকাণ্ড, বৌদ্ধবিহারে লুটপাট ও ধ্বংসযজ্ঞের কারণে নিরাপত্তাহীনতায় শঙ্কাগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান পার্বত্য চট্টগ্রামে পালিত হয়নি।’
ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা ও নির্লিপ্ততার কারণে পার্বত্য চট্টগ্রামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের দৌরাত্ম্য চলছে মন্তব্য করে তিনি বলেন,‘পার্বত্য চট্টগ্রামের বৃহৎ সামাজিক উৎসব বৈসাবি (বৈসুক-সাংগ্রাই-বিঝু…) উৎসবের দিন এসএসসি পরীক্ষার দিন ধার্য করায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে অসন্তোষ ও অস্থিরতা দেখা দিয়েছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের ব্যাপারে সরকারের উদাসীনতার কারণেই এমন ঘটেছে। নির্বাহী আদেশে বৈসাবি উৎসবের দিন সরকারি ছুটি ঘোষণা করা হলে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হতো না।’
পার্বত্য চট্টগ্রাম নিয়ে উগ্র সাম্প্রদায়িক জঙ্গীবাদী গোষ্ঠীসমূহের উস্কানিমূলক কথাবার্তা ও আগ্রাসী তৎপরতার ব্যাপারেও প্রদত্ত বার্তায় ইউপিডিএফ নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশের গণতান্ত্রিক শক্তিকে এ ধরনের অপতৎপরতার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।
ফ্যাসিস্ট হাসিনার পতনে পার্বত্য চট্টগ্রামের জনগণের ভূমিকা এবং ইউপিডিএফ-এর ওপর পরিচালিত অবর্ণনীয় দমন-পীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘খাগড়াছড়ি ও রাঙামাটিতে ২৭টি কেন্দ্র ভোটশূন্য করার মাধ্যমে পাহাড়ের জনগণ ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন প্রশ্নবিদ্ধ করে দেয়, যা দেশের ইতিহাসে নজীরবিহীন।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর তিন গণতান্ত্রিক সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, পাহাড়ি গণপরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের এক যৌথ সম্মেলনে ইউপিডিএফ গঠিত হয়। আগামী ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠার ২৬তম বর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ধান কাটা, সেতু নির্মাণ, পাহাড়ি রাস্তার দু’পাশের ঝোপঝাড় সাফ করা এবং পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক-পলিথিন পুড়িয়ে ফেলার কর্মসূচি অব্যাহত রয়েছে।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ