শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইলে এক হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
নান্দাইলে এক হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার পিস ইয়াবা সহ মো.ইব্রাহিম খান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদক বিক্রির সময় তাকে মাদক সহ আটক করা হয়। আটককৃত ইব্রাহিম খান ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়নের বেহেত্তরী গ্রামের আ: মোতালিব খানের পুত্র।
শুক্রবার দুপুরে নান্দাইল মডেল থানার ওসি মো.ফরিদ আহমেদ প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ আহমেদ সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মো. নূর আলম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ইব্রাহিম খানকে এক হাজার ইয়াবা সহ আটক করে এসময় তার সাথে থাকা আরেকজন পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়াও তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করে। শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারা-৩৬(১) সারণির ১০(ক) রুজু করে।
নান্দাইল মডেল থানার ওসি মো.ফরিদ আহমেদ বলেন- জুয়া ও মাদকের বিরুদ্ধে নান্দাইল মডেল থানা জিরো টলারেন্স গ্রহণ করেছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা