শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

--- রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান পৌরসভা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আরিফুল হক চৌধুরীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার ২৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের জালালাবাদ জেএল-৬ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত আরিফ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদের খীল গ্রামের মোজাম্মেল হকের ছেলে। অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছে অপহৃত আরিফুল হক চৌধুরীর স্ত্রী সৈয়দা হালিমা বেগম। তিনি বলেন, বুধবার বিকাল সাড়ে ৪টায় আমার স্বামী ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমার সাথে সর্বশেষ রাত পৌনে ৯টায় কথা হয়। এর পর থেকে উনার মোবাইল বন্ধ পাওয়া যায়। অনলাইনেও পাচ্ছিলাম না। আমি আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোঁজি করে রাতে আর সন্ধান পায়নি। পরদিন ভোরে আমার স্বামীর স্মার্ট ফোনের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমার মোবাইলে ফোন আসে। রিসিভ করলে আমার স্বামীর পাশে আছেন জানিয়ে অপরিচিত এক ব্যক্তি কথা বলেন। তিনি আমাকে জানান, আপনার স্বামী বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, এখন আমার হেফাজতে আছে। কিন্ত আমাকে ২০ লাখ টাকা দিতে হবে। আমি পুনরায় আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে অন্য এক নম্বরে ফোন করে সংযোগ রেখে আমাকে কথা বলিয়ে দেওয়া হয়। আমার মনে হয়েছে আমার স্বামীর সারাসরি কথা বলেনি, অন্যজনের মোবাইলের মাধ্যমে যুক্ত হয়ে কথা বলেছেন। তারা আমাকে সকাল ১১টার মধ্যে টাকা জোগার করতে সময় দেন, যোগার করতে না পারায় পরে দুপুর পর্যন্ত সময় দেয়া হয়। আমি আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে ২ লাখ টাকা ধার-দেনা করে জোগার করার কথা জানালে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর আমি চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। পরে নিখোঁজ উল্লেখ করে সাধারণ ডায়েরী করে ফিরে আসতে হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। কেউ নিখোঁজ হলে নিখোঁজ ডায়েরী নিয়ে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। অপহরণের বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে দাবি করেন তিনি।

রাউজানে ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বিএনপির বিশাল জনসভা

রাউজান :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ ডিসেম্বর বিকালে উপজেলার উরকিরচর ইউনিয়নে বিএনপি উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। এডভোকেট হাশেমের সভাপতিত্বে এবং শফিউল আজমের সঞ্চালনায় জসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, রাজনীতিবিদ ও সমাজ সেবক ফিরোজ আহমেদ, হাজী জসিম, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপি সাবেক সভাপতি এইচ এম হারুনুর রশিদ, হাবিব মাস্টার, মুবিনুল হক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইউসুফ তালুকদার, রাউজান থানা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জানে আলম, রাউজান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকরাম মিয়া, রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহাজান সাহিল, রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক অভি, সভায় বক্তব্য রাখেন, ইলিয়াস জাবেদ, আলমগীর, ইলিয়াস, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম ইমন। উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইয়াছিন আরাফাত জামশেদ প্রমুখ।

রাউজানে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে বিক্রি

রাউজান :: চট্টগ্রামের রাউজানে ডাবুয়া এলাকায় সড়কের পাশে বেড়ে উঠা অর্ধশতাধিক সরকারি গাছ কেটে নিধন করা হয়েছে। স্থানীয় এক লোক সরকারি গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছেন বলে সততা মিলেছে। পরিবেশ রক্ষায় লাগানো গাছ গুলো কেটে এলাকার সৌন্দর্য দংশ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রায় কিশোরী সড়ক নামে একটি সরকারি সড়ক থেকে গত কয়েকদিন ধরে অর্ধশতাধিক গাছ কেটে নিধন করা হয়েছে। স্থানীয় লোকজন জানান ইকবাল চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি গাছগুলো কাটে বিক্রি করেছে। ইকবাল চৌধুরী সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নয়, গাছগুলো আলী মাহাবুব বিক্রি করে দিয়েছেন। যারা তার কাছ থেকে কিনেছেন তারাই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন। পরে আলী মাহাবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বন বিভাগের কাছ থেকে অনুমতি নেওয়ার পর গাছগুলো কাটা হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ইছামতি রেঞ্জের রাউজান ঢালার মুখ স্টেশন অফিসার উজ্জল কান্তি মজুমদার কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমরা কাউকে গাছ কাটার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। আর আমরা কাউকে অনুমতি দিতে পারিনা। জানতে চাইলে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, সরকারি গাছ কাটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। যে বা যারা আইন অমান্য করে গাছ কেটেছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)