শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শীতার্তদের মাঝে শীত উপকরণ বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শীতার্তদের মাঝে শীত উপকরণ বিতরণ
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে শীতার্তদের মাঝে শীত উপকরণ বিতরণ

--- মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে সমাজকর্মীদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারি বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনী খিল এলাকায় অবস্থিত আল একরাম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ৭০ জন শীতার্তকে এই শীত উপকরণ প্রদান করা হয়। শীত উপকরণের মধ্যে রয়েছে কম্বল, ভ্যাসলিন, গ্লিসারিন, টুথ পাউডার, সাবান ও শ্যাম্পু।

আল একরাম ইসলামিয়া মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা হায়দার আলী ফরায়েজীর সঞ্চালনায় শীত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াছমিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান জানে আলম আলমগীর। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সভাপতি একরামুল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সমাজকর্মী নাজমুল হাসান মিরাজ, নুরনবী সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জানে আলম আলমগীর বলেন, এই শীতে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। মানবসেবা একটি ইবাদত। মানবসেবার মাধ্যমে আমরা ইহকাল শান্তি ও পরকালে মুক্তি পাব। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়াই।

মিরসরাইয়ে দারুল আরকাম তালীমুল
কোরআন একাডেমীর পুরস্কার বিতরণ

মিরসরাই :: জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই উপজেলার দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠান দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পরিচালক হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং হেফজ বিভাগের শিক্ষক মাওলানা আলা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিজকুঞ্জরা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা একরাম খান।

এসময় দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পরিচালক হাফেজ মুরাদুল ইসলামের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জোরারগঞ্জ থানা সেক্রেটারী রেদোয়ানুল হক, ফেনী সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আবু তৈয়ব, মাদ্রাসাতুল মাদীনাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবলু, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে মাদ্রাসার প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৯৮ জন মেধা তালিকায় থাকা নুরানী, হেফজ বিভাগের শিক্ষার্থী ও নুরানী শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। এছাড়া ১৪ জন শিক্ষককেও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিয়ের খুতবা, জুমার খুতবা ও জানাযার নামাজ পড়ার প্রদর্শনী করেন।





আর্কাইভ