শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান আজ সকাল ১১টায় রাঙামাটির স্থানীয় প্রশাসনের অফিস প্রধান ও তাঁদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। সভার শুরুতে তিনি সকলকে বিশ্ববিদ্যালয়কে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কৌশলগত কর্মপন্থার বিভিন্ন দিক তুলে ধরেন। আগামী বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ছাত্র-ছাত্রী হল নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির জটিলতা নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও বলেন, রাঙামাটি শহরে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়াতের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচলের অসুবিধা সমূহ চিহ্নিত করে তা সমাধানের জন্য সংশ্লিষ্টজন ও অফিসের সহায়তা প্রত্যাশা করেন এবং শহরের প্রয়োজনীয় রাস্তায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানের দিক নির্দেশক সাইনবোর্ড স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা আশা করেন। উপস্থিত অফিস প্রধান এবং প্রতিনিধিবৃন্দ উত্থাপিত বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন ও ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ খান, এনএসআই এর উপ-পরিচালক মো. আনিসুর রহমান, এনএসআই এর যুগ্ম-পরিচালক মাহমুদ হোসেন, রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন, ৪১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর আশিকুর জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটি এর নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, সংস্থাপন-১ শাখার উপ-রেজিস্ট্রার অনিল জীবন চাকমা, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম এবং রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও দেশে বিদেশে এর সুনাম ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে সবাইকে ধন্যবাদ দিয়ে ভাইস-চ্যান্সেলর সভার সমাপ্তি ঘোষণা করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)