শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » কৃষি » ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
প্রথম পাতা » কৃষি » ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা

--- মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি :: ফটিকছড়িতে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও বোরো চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সরেজমিনে উপজেলার হারুয়ালছড়ি,ভুজপুর, দাঁতমারা, বাগানজার, নারায়নহাট, খিরামসহ বিভিন্নস্থানে দেখা যায় পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা ফসলের জমিতে কাজ করছেন।
বিশেষ করে উপজাতী মহিলারা ফসলের মাঠে শ্রমিক (কামলা) হিসেবে কাজ করতে দেখা যায়। পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকের বেতন কম হওয়ায় চাষারা নারী শ্রমিক দিয়ে কাজ করতে আগ্রহী।
জানা যায়,একজন নারী শ্রমিকের বেতন ছয় শত টাকা অন্যদিকে একজন পুরুষ শ্রমিকের বেতন ৭০০/৮০০ টাকা সাথে তিন বেলা ভাত ও পান সিগারেট খাওয়াতে হয়। নারী শ্রমিক মমিতা বলেন,আমারা পুরুষের মতো কাজ করেও বেতন পাই কম। তবুও দুঃখ নেই মুখে হাসি নিয়ে কাজ করি। কৃষক আমির হোসেন বলেন,আমাদের এলাকা অন্য জেলার শ্রমিকরা কম আসে। স্থানীয় শ্রমিক দিয়ে কাজ করায়। নারী শ্রমিক সম্পর্কে তিনি বলেন, পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকের বেতন কম, যথেষ্ট কাজও করে তারা। এদিকে বোরো চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলার কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে হালচাষ। উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, মাঠে মাঠে কৃষকদের ব্যস্ততা। গরু ও ট্রাক্টর দিয়ে জমি তৈরি, পানি সেচ, বোরো ধানের চারা বীজতলা থেকে উঠানো শেষে চারা জমিতে রোপণ করে ব্যস্ত পার করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৮ হাজার হেক্টরের মধ্যে। চলতি মৌসুমে শীতে বীজ তলার তেমন ক্ষতি না হওয়ায় জমিতে চাষাবাদ ঠিক মতো করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বোরো মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯ হাজার বা সাড়ে ৯ হাজার হেক্টর পর্যন্ত আবাদ হবে বলে আশা করছে কৃষি অফিস।
উপজেলার দাঁতমারা ইউনিয়নের কৃষক আব্দুস সাত্তার জানান, প্রতি বছর ধানের চাষ করি। এ বছরও করছি। তবে বীজের দাম বেড়েছে। শ্রমিকের মজুরিও বেশি। ফলন ভালো হলে লাভের মুখ দেখা যাবে। ভূজপুরের কৃষক মতিন মিয়া বলেন,আমি ২০ শতাংশ জমি বর্গা নিয়ে বোরো ধান চাষ করছি। গতবার মোটামুটি ভালোই লাভ হয়েছে। তাই এবারও বোরো ধান চাষ করব। তবে সারের দামটা একটু কম থাকলে লাভ আরেকটু বেশি হতো। পাওয়ার টিলার দিয়ে চাষ, মেশিন দিয়ে পানি দিয়ে জমি তৈরি করতে অনেক খরচ হয়ে যায়। কামলা দিয়া চারা বুনি সেই কামলার মজুরিও অনেক। তারপরও আশা করি গেছে বারের চেয়ে আরও ভালো ফলন হবে। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলার তেমন একটা ক্ষতি না হওয়ায় উপজেলার কৃষকরা অনেকটা স্বস্তিতে রয়েছেন। লক্ষ্যমাত্রা বাস্তবায়নে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কঠোর শ্রম দিচ্ছেন। দৈনিক মনিটরিংয়ের মাধ্যমে কৃষকদের সুবিধা-অসুবিধা আমরা শুনছি এবং সার্বিক সহায়তা দিচ্ছি। আশা করছি মূল লক্ষ্যমাত্রার বেশি বোরো ধান চাষ হবে।
এছাড়া উপজেলার কৃষকদের বোরো বীজতলা তৈরি করা থেকে শুরু করে জমিতে চারা রোপণ করা পর্যন্ত সব পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





আর্কাইভ