শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ২৪ ঘন্টায় ৪ ঘন্টা বিদ্যুত্‍
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ২৪ ঘন্টায় ৪ ঘন্টা বিদ্যুত্‍
বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে ২৪ ঘন্টায় ৪ ঘন্টা বিদ্যুত্‍

---

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) ভ্যাপসা গরমের সঙ্গে তীব্র লোডশেডিংয়ে ছেলে মেয়েদের পড়াশুনা, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান আর গৃহস্থালীর কাজ নিয়ে অতিষ্ঠ জনজীবন ৷ গত প্রায় এক মাসের ও বেশি সময় ধরে বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় বিদ্যুত্‍ সংকটে হাহাকার৷ ২৪ ঘন্টার মাত্র ৪ থেকে ৫ ঘন্টা বিদ্যুত্‍ দিয়েই তুষ্ঠ বিদ্যুত্‍ বিভাগের কর্মকর্তারা ৷ দিনে ও রাতের বেশির ভাগ সময় বিদ্যুত্‍ না থাকায় থমকে যাচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ৷ তবে বিদ্যুত্‍ বিল আদায়ের জন্য বিদ্যুত্‍ লাইন বিচ্ছিন্ন করা সহ নানা ব্যবস্থা কতৃপক্ষ নিলেও ঠিক মত বিদ্যুত্‍ সরবরাহ দিচ্ছেনা বলে জানিয়েছেন গ্রাহকদের অনেকেই৷ তার মধ্যে যে কিছু সময় বিদ্যুত্‍ থাকে তাতে ভোল্টেজ না থাকায় নিভু নিভু প্রদীপের ন্যায় মিট মিট করে জলতে দেখা গেছে বৈদ্যুতিক বাতিগুলোকে ৷ এদিকে আবহাওয়ার বিবর্তনের সাথে সাথে চাপা ও ভ্যপসা গরমে নানা প্রকার রোগ-ব্যাধির প্রকোপও বেড়েছে ব্যাপক হারে৷
এবিষয়ে দুএকজনের সাথে কথা বলতে গেলে আমাদের এ প্রতিনিধিকে ঘিরে ধরে উপজেলার বেশ কয়েকজন বিদ্যুত্‍ গ্রাহক, জানালেন বিদ্যুত্‍ নিয়ে তাদের যত কথা৷ তারা বলেন, মাস গেলে ঠিকই বিলটা হাতে চলে আসে, বিল পরিশোধ করতে না পারলে অতিরিক্ত ফাইন ও দিতে হয়, আবার তার চেয়ে বেশি দেরি হলে লাইন ও বিচ্ছিন্ন করা হয়৷ তবুও আমরা ঠিক মত বিদ্যুত্‍ পাচ্ছিনা ৷ ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ ঘন্টা বিদ্যুত্‍ পাওয়া যায়৷ তাও আবার একাধারে সর্বোচ্চ ১৫-২০ মিনিটের জন্য৷ আর ভোল্টেজ তো থাকেই না ৷
সূত্র জানায়, লামা বিদ্যুত্‍ সরবরাহ এলাকার আওতায় পার্বত্য লামা, আলীকদম ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার মানিকপুর এবং বমু-বিলছড়ি ইউনিয়নে বিদ্যুত্‍ সরবরাহ করা হচ্ছে ৷ এ বিদ্যুত্‍ সরবরাহ এলাকায় আবাসিক গ্রাহকের পাশাপাশি সেনাবাহিনীর জোন হেডকোয়ার্টার, সাব জোন, বিভিন্ন সেনা ক্যাম্প, লামা উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও আলীকদম উপজেলা ৩০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি দপ্তরসহ বিদ্যুত্‍ নির্ভর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ৷ যার সবগুলোই বিদ্যুত্‍ এর ভোগান্তিতে দিনাতিপাত করছে ৷
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ রণি কর্মকার বলেন, নিয়মিত বিদ্যুত্‍ না পাওয়াতে ফ্রিজজাত যেসব ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো সংরক্ষন করা সম্ভব হচ্ছেনা ৷ এছাড়াও হাসপাতালের বেডে যেসব রোগী আছে বিদ্যুতের অভাবে তাদেরও চরম ভোগান্তি হচ্ছে৷
এবিষয়ে কথা বলতে গেলে দায়সারা জবাব দেন লামা বিদ্যুত্‍ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন৷ চকরিয়া-আলীকদমে ৩৩ কেভি লাইন উন্নিতকরণ, বৈরি আবহাওয়া, রাস্তার গাছকাটাসহ নানা অজুহাতের কথা বলে ফেললেন কয়েক সেকেন্ডই ৷ তিনি বলেন, মুলতঃ লামা বিদ্যুত্‍ সাব ষ্টেশনকে ১১ কেভি থেকে ৩৩ কেভিতে উনি্নত করার কাজ চলছে৷ এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে আমাদের লোডশেডিং একটু বেশি হচ্ছে ৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)