শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফ গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফ গ্রেফতার
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু হানিফকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। চেয়ারম্যান আবু হানিফা হানিফ ঈশ্বরগঞ্জ থানার মামলা নম্বর ৬ তারিখ-১০-০৯-২০২৪ এর এজহারভুক্ত আসামি।
তিনি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, “ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এবং সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইউপি চেয়ারম্যান আবু হানিফকে কোতোয়ালি থানার পুলিশ সহযোগিতায় গ্রেফতার করা হয়। পরে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।”
ঈশ্বরগঞ্জে পুলিশি কার্যক্রম এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও ব্যাপক আকারে চালানো হবে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।





ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত