শিরোনাম:
●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান হলেন যুবলীগ নেতা : বিক্ষোভ
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান হলেন যুবলীগ নেতা : বিক্ষোভ
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান হলেন যুবলীগ নেতা : বিক্ষোভ

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত যুবলীগ নেতা জাহিদুল ইসলাম (দোলন মুন্সি)। এ ঘটনাকে কেন্দ্র করে তালতলা বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ ফেব্রুয়ারি প্যানেল চেয়ারম্যানকে সরিয়ে দেয়ার দাবিতে মিছিল শেষে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারী ইউনিয়নবাসী।
জানা যায়, গত ৫ আগস্ট বিপ্লবের পর থেকে ইউপি চেয়ারম্যানরা পলাতক থাকায় ইউনিয়নের বাসিন্দারা লিখিতভাবে নিরপেক্ষ প্রশাসক চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। এর পর দু’দফা প্রশাসক নিয়োগ দিয়ে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা চলছিল। তবে পতিত স্বৈরাচার সরকারের ইউপি সদস্য জাহিদুল ইসলাম দোলন মুন্সী শুরু থেকেই তার ভাইদের ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্যানেল চেয়ারম্যানদের পদত্যাগ করিয়ে ভুয়া প্যানেল রেজুলেশন করে হাইকোর্টে রিট পিটিশন করেন। সেখান থেকে ইউনিয়নের প্রশাসকের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন হাইকোর্ট। সেই সাথে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে নিষ্পত্তি করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। পরে সেই মোতাবেক নিষ্পত্তি করা হয়।
এদিকে নিষ্পত্তি শেষে মহামান্য হাইকোর্ট ১ নম্বর প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলামকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দিতে নির্দেশ দেন এবং সেই মোতাবেক তাকে দায়িত্ব দেয়া হয়।
পরে আওয়ামী লীগের এই প্রার্থীকে সরিয়ে দেয়ার জন্য সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন ইউনিয়নবাসী ও বিএনপির নেতাকর্মীরা।
এ সময় মিছিলের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শহিদ খান, সাধারণ সম্পাদক মো: সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: শহিদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মাইনুল ইসলাম বাবুল, যুবদল নেতা শহিদ তালুকদার, লিটন মোল্লা ও ছাত্রদল সভাপতি সজল তালুকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- যুবদল নেতা নান্নু তালুকদার, আলমগীর হোসেন, সাইফুল খান, তরিকুল ইসলাম মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: ইমরান সরদার হিরু, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর খান, শ্রমিকদল সাধারণ সম্পাদক বাবুল ফরাজি ও মিজান তালুকদার প্রমুখ।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)