মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুর রেলের তেল চুরি তদন্ত কমিটি গঠন : সক্রিয় সংঘবদ্ধ চক্র
পার্বতীপুর রেলের তেল চুরি তদন্ত কমিটি গঠন : সক্রিয় সংঘবদ্ধ চক্র
রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: পার্বতীপুরে রেলের তেল চুরির সংঘবদ্ধ চক্রটি ফের সক্রিয় হয়ে তেল চুরি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। বলা হয়েছে চক্রটি পুনরায় শুরু করেছে পুর্বের ন্যায় চার লাইনের জংশনের ভিভিন্ন পয়েন্টে লোকোমোটিভ থেকে তেল চুরি।
গত ১১ ফেব্রুয়ারী দিবাগত রাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখা একটি নির্ভরযোগ্য সুত্রের ভিত্তিতে রেলস্টেশনের দক্ষিণ দিকে প্রায় কোয়াটার কিলোমিটার দুরে মনিরিয়া স্কুলের পাশে আবাসিক রাস্তার গলি থেকে ৯ জার্কিং ডিজেল তেল আটক করে। প্রতি জার্কিংয়ের তেল ধারন ক্ষমতা প্রায় ৪০থেকে ৫০ লিটার। তবে একটি জার্কিং খালি ছিল বলে নিরাপত্তা বাহনী সুত্র জানায়। এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর এসকেন্দার আলীর সাথে কথা হলে বলেন,এখানে আমি নতুন এসেছি,ইতোমধ্যে তেল চুরির সংবাদ পাওয়ায় অভিযান চালাচ্ছি। চোর পালিয়ে গেছে মাল উদ্ধার সহ দক্ষিণের স্পট চিহ্নিত করা সম্ভব হয়েছে। তদন্ত চলছে চোর চক্রটিকে আটক ও ব্যবস্হা নেয়ার। তবে তার সন্দেহের তীর পার্বতীপুরের পুরোনো সিন্ডিকেট টির দিকে মর্মে ইংগিত করেন।
উল্লেখ্য, স্বাধীনতা উত্তর পার্তীপুর রেল স্টেশনের আশে পাশে এবং লোকোসেডের পশ্চিম ও পুর্বপাশে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রেলের তেল চুরি হয়ে আসছিল। এসব নিয়ে মামলাও হোত চুরিও চলতো। ২০২২ সালের প্রথম দিকে এ চুরির আকার লেজেগোবরে রুপ নিলে সবকটি পয়েন্টে তেলচুরি বন্ধ হয়ে যায়। তৎকালীন গডফাদার সংস্হা বিশেষ এবং অসাধু লোকো মাষ্টারদের স্বার্থ বিঘ্নিত হলেও সুশীল সমাজের কিছু মানুষ স্বস্তির নিশ্বাস ফেলে। কিন্তু সে অবস্হা ফের চাউর হয়ে উঠেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ে কর্মকর্তার দাবি। সে সময়কার রেলের তেল চুরির পয়েন্ট গুলো হচ্ছে পার্বতীপুর স্টেশন থেকে দিনাজপু লাইনের নামা পাড়া, হলদিবাড়ি রেলগেট,বেলাইচন্ডি ভবানী পুর স্টেশন, গণকবর রেললাইন ও দক্ষিণ পাড়া সান্টিং ইয়ার্ডের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য। রেলওয়ে কর্মচারী সাইদুর রহমানের সাথে কথা হলে জানান, ফের শুরু হয়ে গেছে পার্বতীপুরে লোকোমোটিভ থেকে রেলের তেল চুরির মহোৎসব।
১১ ফেব্রয়ারীর ঘটনা তদন্তে রেলওয়ের উদ্ধতন দুজন কর্মকর্তা পাকশী বিভাগীয় সহকারি কমান্ডেন আতাউর রহমান ও লালমনিহাট বিভাগীয় সরকারি কমান্ডেন বেনজির আহমেদ কে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর নিরাপত্তা বাহিনীর কমান্ডের আতাউর গনি ওসমানী।
বিষয়টি নিয়ে লোকেসেড ইনচার্জ কাফিউল ইসলামের সাথে কথা হলে তেল চুরির কোন সংবাদ তিনি জানেন না বলে জানান এবং আরো বলেন এই প্রথম সংবাদটি তিনি জানলেন।





পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন