শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে আসামি ‘ছিনিয়ে নিয়ে’ পরে ফেরত দিল ছাত্রলীগ
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে আসামি ‘ছিনিয়ে নিয়ে’ পরে ফেরত দিল ছাত্রলীগ
শুক্রবার ● ২৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আসামি ‘ছিনিয়ে নিয়ে’ পরে ফেরত দিল ছাত্রলীগ

---

অনলাইন ডেস্ক ::(১৬ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মিঃ) রাঙামাটিতে মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে থানায় নেওয়ার পথে ‘ছিনিয়ে নিয়ে’ দুই ঘণ্টা পর আবার ফিরিয়ে দিয়েছেন স্থানীয় দুই ছাত্রলীগ নেতা।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশীদ জানান, ২৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “শহরের কাঁঠালতলী এলাকা থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় গাড়ির গতিরোধ করে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেয়  রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

“পরে রাত ১২টার দিকে আসামিদের আবার ফেরত দেওয়া হয়েছে।”

কোতোয়ালি থানার এসআই সুরজিত বড়ুয়া জানান, গত ২৬ এপ্রিল রাতে কাঁঠালতলী থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমীর উদ্দীনের ছেলে মেজবাহ উদ্দীনের মোটরসাইকেল চুরি যায়।

মেজবাহ নিজেও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবা ওইদিনই থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার রাতে এরশাদ, কলিম ও অসিফ নামে তিন ছাত্রলীগকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে বলে এসআই সুরজিত জানান।

তাদের নিয়ে পুলিশ থানায় যাওয়ার পথে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বাপ্পার নেতৃত্বে প্রায় ২৫ - ৩০টি মোটরসাকেল এর বহর নিয়ে ছাত্রলীগ নেতা কর্মীরা পুলিশের গাড়ি আটকে তাদের ছিনিয়ে নেয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।

এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহীদুল্লাহ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল ও কোতোয়ালির অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ ঘটনাস্থলে যান।

তারা ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সমঝোতায় পৌঁছালে রাত ১২টার দিকে ওই তিনজনকে ফের পুলিশের সোপর্দ করা হয়।

এসআই সুরজিত বলেন, অসিফের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনকে শুক্রবার আদালতে তোলা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি সুজন বলেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কোনো ওয়ারেন্ট বা অর্ডার ছাড়া আমাদের তিন কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন পুলিশের সঙ্গে আমাদের কর্মীরা কথাবার্তা বলছিল।”

তারা কাউকে ছিনিয়ে নেননি দাবি করে সুজন বলেন, “এক পর্যায়ে পুলিশ নিজেরাই আটকদের ছেড়ে দেয়।… পরে পুলিশের সাথে কথাবার্তা বলে আটকদের আবারও পুলিশের কাছে ফেরত দেওয়া হয়েছে।”

পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, “সরকারি কাজে বাধা দেওয়া বা গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়া অনেক বড় অপরাধ। এর সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” সুত্র:বিডিনিউজ





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)