শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ
বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ

 ---

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে স্ত্রী খাদিজা খাতুনের বিরুদ্ধে স্বামী আবু সাইদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে ৷ নির্যাতন করায় সম্প্রতি সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়৷ এরপর স্ত্রী বাদি হয়ে স্বামীসহ তার শশুর-শাশুড়িকে আসামী করে মাগুরা আদালতে একের পর এক হয়রানি মুলক মামলা দায়ের করছে ৷ মামলা করার পর দুলাভাই ফারুক হুসাইনকে দিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন ও জীবনাশের হুমকিসহ ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে ৷
এঘটনায় স্বামী আবু সাইদ জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করে(জিডি নং-২০৪,০৫-০৪-১৬ইং)৷ ভুক্তভোগী বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ৷
জানা গেছে, ২০১০ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক ভাবে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের ইউনূছ আলী মোল্লার ছেলে আবু সাইদ স্থানীয় টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজে চাকুরিরত অবস্থায় মাগুরা জেলার শালিকা উপজেলার কুমারকোটা গ্রামের মৃত তোতা মিয়া বিশ্বাসের মেয়ে খাদিজা খাতুনকে বিয়ে করেন ৷
বিয়ের পর কিছুদিন যাবত্‍ মিলেমিশে তারা ঘর সংসার শুরু করে৷ এরই মাঝে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকুরি হওয়ার পর ঝিনাইদহ পোস্টিং হয় ৷ স্বামী-স্ত্রী ও তাদের একটি পুত্র সন্তান আবু উবায়দা(৪) কে নিয়ে ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ায় বসবাস করতে থাকে৷ এরই মাঝে দুলাভাই ফারুক হুসাইনের কুপ্রচারনায় স্ত্রী তার স্বামীর উপর অমানবিক নির্যাতন শুরু করে৷ স্ত্রী তার স্বামীকে বলতে থাকে দুলাভাই ফারুক মাগুরা ইনকাম ট্যাক্স অফিসে নাইট গার্ডের চাকুরি করে শেখপাড়া গ্রামে বিলাস বহুল বাড়ি ও একের পর এক জমি ক্রয় করছে৷ তুমি পারনা কেন ? তখন স্বামী স্ত্রীকে বলে আমিতো কোন দুর্নীতি করিনা এবং তোমাকে বাড়ি-গাড়ির করে দিতে পারবো না৷ প্রায় সময়ে সন্তানকে বাসায় ফেলে কয়েকবার পিতার বাড়িতে চলে যায়৷
সর্বর্শেষ ২০১৫ সালের ২৫ ডিসেম্বর সন্তান বাসায় রেখে পিতার বাড়িতে চলে যায় স্ত্রী৷ এসময় স্ত্রীর নির্যাতনের জ্বালা সইতে না পেরে একতরফা কোর্টের মাধ্যমে তালাক এবং খোরপোষ ও কাবিনের টাকা পরিশোধ করে দেয় স্বামী আবু সাইদ৷ পরবর্তীতে কোর্টের মাধ্যমে পিতার কাছ থেকে ছেলে আবু উবায়দাকে নিয়ে যাওয়া হয়েছে এবং ১০ লাখ টাকা না দিলে ছেলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আবু সাইদ ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)