বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে চার লাখ টাকা মুল্যের ৯৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৷ বিজিবি মহেশপুরের জলুলী ক্যাম্ডের নায়েক সুবেদার নুরুল ইসলাম জানান, বিজিবির হাবিলদার আব্বাস আলী ও মোহাইমেন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কানাইডাঙ্গা এলাকায় টহল দিচ্ছিলেন৷ এ সময় ভারত থেকে ফেসসিডিলের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল৷
তিনি আরো জানান, বিজিবি সদস্যরা এ সময় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা ৯৮৭ বোতল ফেনসিডিল ফেলে ভারতের উত্তর চবি্বশ পরগোনা জেলার কাশিপুর গ্রামের মধ্যে পালিয়ে যায়৷ পরে বিজিবি ফেনসিডিল উদ্ধার করে মহেশপুরের জলুলী বিজিবি ক্যাম্পে নিয়ে আসে৷ বিজিবির হাবিলদার আব্বাস আলী জানান, উদ্ধারকৃত ফেনসিডিল সিজার লিষ্ট করে জমা দেওয়ার পক্রিয়া চলছে ৷ জব্দকৃত ফেনসিডিলের মুল্য আনুমানিক চার লাখ টাকা হবে বলে তিনি জানান।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা