শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
রাঙামাটি, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান

---

ঝিনাইদহ প্রতিনিধি ::(১৫ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ১১.০৩মিঃ)  ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর ইউনিয়নের বিএলকে মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খোলা আকাশের নিচে পাঠদান করানো হচ্ছে ৷ এতে যেমন শিক্ষার মান নিয়ে সংশয় দেখা দিয়েছে, অন্যদিকে উদ্বিগ্ন হয়ে পড়েছে শিক্ষার্থীদের অভিভাবকেরা ৷ সেই সাথে বিদ্যালয় মাঠে স্থানীয়দের গরু চড়ানোর ফলে নষ্ট হচ্ছে পাঠদান ও খেলাধুলার পরিবেশ৷
এলাকাবাসী জানিয়েছেন, গত মার্চ মাসে শৈলকুপার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ওই বিদ্যালয়ের শ্রেনীকক্ষের টিনের চালা লন্ডভন্ড হয়ে যায়৷ এর মধ্যে ৬ষ্ট ও ৭ম শ্রেনী কক্ষের টিনের চালা বেশী ক্ষতিগ্রস্থ্ হয়৷ যা কিনা এখন পর্যন্ত মেরামত করতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ ৷ যে কারনে ৩৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৬ষ্ট ও ৭ম শ্রেনীর ১৬০ জন কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে খোলা আকাশের নিচে পাঠদান করাতে বাধ্য হচ্ছে স্কুল কর্তৃপক্ষ ৷
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএলকে মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে টিনের চালা না থাকায় প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে ছাত্র-ছাত্রীরা স্কুল মাঠে খোলা আকাশের নিচে অত্যন্ত মনোযোগ সহকারে সারিবদ্ধ হয়ে ক্লাস করছে৷
ছাত্র-ছাত্রীরা জানায়, ঝড়ে তাদের ক্লাশ রুমের টিনের চালা উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে ক্লাশ করতে অনেক সমস্যা হচ্ছে৷ সেই সাথে একটু বৃষ্টি হলেই ব্যাহত হয় তাদের পাঠদান৷ একই সাথে তারা আরো জানায়, স্থানীয় লোকজন স্কুল মাঠে গরু চড়ানোর কারনে খোলা মাঠে পাঠদান, খেলাধুলা ও টিফিনের সময় অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে ৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গহর আলী জানান, কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়ের শ্রেনী কক্ষের টিনের চালা লন্ডভন্ড হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান করাতে আমরা বাধ্য হচ্ছি ৷
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনিরুল ইসলাম জানান, ক্লাশ রুমের টিনের চালা উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে ক্লাশ করাতে হচ্ছে ৷ ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় মেরামত করতে বিলম্ব হচ্ছে ৷ এছাড়া স্কুল মাঠে স্থানীয়রা গরু চড়ানোর ফলে পাঠদান করাতে আরও অনেক সমস্যা হচ্ছে ৷ অনেক সময় খোলা মাঠে পাঠদান চলাকালীন গরুর আক্রমনের শিকার হয় ছোট ছোট ছাত্র-ছাত্রীরা ৷ আমরা এর প্রতিকার ও সহযোগিতা চেয়ে ইতি মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করেছি৷
এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন কোমলমতি শিক্ষার্থীদের উদ্বিগ্ন অভিভাবকেরা৷





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)