শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মিরসরাই কলেজ ছাত্রদলের মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মিরসরাই কলেজ ছাত্রদলের মানববন্ধন
সোমবার ● ১০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মিরসরাই কলেজ ছাত্রদলের মানববন্ধন

--- মিরসরাই প্রতিনিধি :: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে স’হিং’স’তা, নি’পী’ড়’ন, ধ’র্ষ’ণ, অনলাইনে হে’ন’স্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার ১০ মার্চ দুপুরে মিরসরাই কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষার্থীরা৷

এসময় মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ারের সভাপতিত্বে মিরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই পৌর ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম নিশান, মিরসরাই কলেজ ছাত্রদল নেতা তৌফিকুল ইসলাম, এমরান হোসেন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন রাব্বি প্রমুখ।

এসময় বক্তারা আছিয়ার ধ’র্ষ’ক’দে’র ২১ দিনের মধ্যে বিচারকার্য শেষ করে ৪০ দিনের মধ্যে ফাঁ’সি’তে ঝুলানোর দাবি জানান৷

মিরসরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠান’কে জরিমানা

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে মিরসরাই পৌরসদরে দুটি হোটেলের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে আলিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মদিনা হোটেলে এন্ড রেস্টুরেন্টের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া মূল্য তালিকা হালনাগাদ না থাকার অপরাধে দুটি মুদি দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, রোজার প্রথমদিন থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় বাজারগুলোতে ধারাবাহিকভাবে অভিযান চলছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)