শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » জিয়া হায়দার বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা হলেন
প্রথম পাতা » ঝালকাঠি » জিয়া হায়দার বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা হলেন
সোমবার ● ১০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জিয়া হায়দার বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা হলেন

--- গাজী মো. গিয়াস উদ্দিন বশির :: ঝালকাঠির কৃতি সন্তান বিশ্ব ব্যাংকের সিনিয়র সাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ পদ থেকে সদ্য অবসরে আসা ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার স্বপনকে বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মনোনীত করা হয়েছে। আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্মমহামচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন যে, ড. জিয়াউদ্দিন হায়দার বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা হিসেবে দলের র্সবাঙ্গীন উন্নতি, ঐক্য ও সংহতি রক্ষার্থে নিষ্ঠার সাথে কাজ করবেন।
ড. জিয়াউদ্দিন হায়দাররের জন্ম ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে। তার বাবা মরহুম হরমুজ আলী সিনিয়র সহকারী সচিব ছিলেন। জিয়াউদ্দিন হায়দার আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। একজন পেশাদার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং উন্নয়ন ব্যাক্তিত্ব হিসেবে জিয়া হায়দার এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫ দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়নে ৩০ বছর কাজ করেছেন। সর্বশেষ তিনি ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকরে একজন সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে কাজ করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন |
তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স, এবং সুইডেনেরে উমিয়া ইউনিভার্সিটি থেকে পুষ্টি ও মহামারীবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ড. জিয়া হায়দার ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক। ড. জিয়া হায়দার করোনা মহামারির সময় তৎকালীন আওয়ামীলীগ সরকারের করোনা মোকাবেলায় ব্যার্থতার ব্যাপক সমালোচনা করে এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আশু করণীয় নিয়ে দেশীয় এবং আর্ন্তজাতিক মিডিয়ায় লেখালেখি করেন। চার ভাই ও তিন বোনের মধ্যে ড. জিয়া হায়দার সবার বড়। চার ভাইয়ের মধ্যে তিন ভাই চিকিৎসক, এক ভাই শিক্ষক এবং তিন বোনই উচ্চ শিক্ষিত। জিয়া হায়দার ১৯৮৮ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তার মেঝ ভাই অধ্যাপক কামাল উদ্দিন হায়দার শাহীন বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। সেঝ ভাই অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল বর্তমানে ঢাকা শিশু হাসপাতালের শিশু সার্জারীর অধ্যাপক। তিনি ১৯৯৮ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডা. শাকিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন। চতুর্থ ভাই ডা. এস.এম আনোয়ার পারভেজ ২০০৪ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনিও জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। বর্তমানে আনোয়ার পারভেজ যুক্তরাষ্ট্র প্রবাসী। ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন সাংবাদিকদের বলেন, আমাদের এক্টিং চেয়ারম্যান আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা পালনে আমি সচেস্ট থাকবো । দেশে উন্নয়ন কেন্দ্রিক যে নতুন ধারার রাজনীতি জনাব তারেক রহমান প্রবর্তন করেছেন তা তৃনমূল পর্যায় ছড়িয়ে দেয়ার জন্য কাজ করবো।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২

আর্কাইভ