শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে পুলিশের টাকা আদায়
প্রথম পাতা » ময়মনসিংহ » হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে পুলিশের টাকা আদায়
মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে পুলিশের টাকা আদায়

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৈশ প্রহরী আরমান (২৪) হত্যা মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ তুলেছে এলাকাবাসী। বলা হচ্ছে মামলায় উল্লেখিত আসামীদের না ধরে সাধারণ মানুষদের হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করছেন টাকা। চার জনকে আটকের পর ৬০ হাজার টাকার বিনিময়ে থানা থেকে মুক্তি দিয়েছে পুলিশ এমন অভিযোগ আটককৃত ও তার পরিবারের।
জানা যায়, গত বছরের ১ অক্টোবর (মঙ্গলবার) ভোর রাতে জাটিয়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত অবস্থায় নৈশ প্রহরী আরমানকে হত্যা করা হয়। নিহত আরমান হোসেন স্থানীয় বাসিন্দা লোকমান হেকিমের ছেলে।
আরমান হত্যার ঘটনার দিন রাতেই তার মা শামসুন্নাহার ঝরনা বাদি হয়ে ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই আরমান হত্যার প্রধান আসামী মাসুদকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ আটকের কিছুদিন পরই আসামী মাসুদ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সহযোগিতায় উচ্চ আদালত থেকে জামিনে আসেন। বাদীর অভিযোগ মাসুদ গ্রাম পুলিশ হওয়ায় জামিনে আসার পর ওসি ওবায়দুর রহমানের সাথে সখ্যতা গড়ে তুলে মামলাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলা তুলে নেয়ার জন্য বাদীকে নানা হুমকী দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি বুধবার থানার ওসি ওবায়দুর রহমানের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা এস আই নজরুল ইসলাম এলাকায় হঠাৎ রাতের বেলা অভিযান চালিয়ে আরিফ বিল্লাহ বাচ্চু, রিফাতুল ইসলাম শাহীন, বাবুল মিয়া ও রোমান মিয়া নামের চার জনকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর চালানো হয় অমানষিক নির্যাতন। এক পর্যায়ে আটককৃতদের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। অন্যথায় আরমান হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। আটক কিশোর বাবুলের পিতা মোনায়েম মিয়া বৈষম্য বিরোধী ছাত্র নেতা আরাফাতকে সঙ্গে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুলের সাথে রফা করে ৬০ হাজার টাকা পরিশোধ করেন। পরদিন রাতে আটককৃতদের থানা থেকে মুক্তি দেওয়া হয়।
ভুক্তভোগী রিফাতুল ইসলাম শাহীন জানান, ওসি সাহেব কথা বলবেন বলে রাত ২টার দিকে তাকে বাড়ি থেকে ধরে এনে তাকে এবং রোমানকে হ্যান্ডকাপসহ ঝুলিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
এসময় তাদের আরমান হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়।
বাবুল মিয়া জানান, আগের দিন রাতে আটকের পরদিন মুক্তি দেওয়ার আগ পর্যন্ত তাকে বেধড়ক লাঠিপেটা করা হয়। এক পর্যায়ে তার বাবার সাথে এসআই নজরুলের ৬০হাজার টাকার রফা হলে তাকেসহ আটক চারজনকে মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়ার আগে সাদা কাগজে স্বাক্ষরসহ তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি কিংবা কোন প্রকার নির্যাতন করা হয়নি মর্মে কথ্য ভিডিও রের্কড করে রাখা হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক জালাল উদ্দীনের মুঠোফোনে বারবার কল করার পরও তিনি ফোন রিসিভ করেননি।
মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, মামলা তদন্তের স্বার্থে চার জনকে থানায় আনা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে জিডি মুলে তাদের ছেড়ে দেওয়া হয়। টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, হত্যা মামলাটির তদন্তের জন্য চার জনকে আনা হয়েছিলো। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে জিডি মুলে ছেড়ে দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নজরুল ইসলামকে সরিয়ে অন্য জনকে দেওয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)