শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সাথে সংলাপের প্রস্তাব
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সাথে সংলাপের প্রস্তাব
মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সাথে সংলাপের প্রস্তাব

--- ‎‎রাজু :: রাঙামাটিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ১১ মার্চ সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, রাঙামাটি কর্তৃক আয়োজিত অ্যাডভোকেসি সভায় সনাকের পক্ষ থেকে এ প্রস্তাব করা হয়।
‎‎সভায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, বর্তমানে জেলা পরিষদকে জনবান্ধব ও পরিষদের মর্যাদা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি পার্বত্য উপদেষ্টার শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ এবং পরিষদের নানাবিধ জনমুখী পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া, তিনি তৃণমূল পর্যায় থেকে কমিউনিটির চাহিদার তথ্য সংগ্রহ করার জন্য সনাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলা পরিষদকে জনমুখী ও বৈষম্যহীন সেবা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সনাক-টিআইবি সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
‎‎টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য অমলেন্দু হাওলাদার। তিনি প্রকল্প সম্পর্কে সভাকে অবহিত করে বলেন, প্রকল্পের লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য দুর্নীতি হ্রাস এবং সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার বৃদ্ধি। তিনি আরও জানান, প্রকল্পটি স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, নির্মাণ, পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইত্যাদি খাতের সাথে কাজ করছে।
‎‎সনাকের পক্ষ থেকে বক্তারা রাঙামাটিতে স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় অংশীজনদের সাথে সংলাপের উদ্যোগ গ্রহণ করা, মানিকছড়ি প্রিয়মোহন দেওয়ান পাড়া সরকারি বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটির স্থায়ী মেরামত ও সিঁড়িতে রেলিং স্থাপন, সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বাথরুম ও বিদ্যালয় সংস্কার, বালুখালী কিল্লাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি ইঞ্জিন চালিত নৌকা সরবরাহ, মগবান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য বিশুদ্ধ ডিপ টিউবওয়েল, বসার জন্য চেয়ার এবং ফ্যান ব্যবস্থা করার বিষয়ে আলোচনা করেন। এসব বিষয়ে চেয়ারম্যান সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
‎‎অনুষ্ঠানের সভাপতি ও সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, সনাক দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করার চেষ্টা করে। প্যাকটা প্রকল্পও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে একত্রিত করে প্রতিরোধ গড়ে তুলতে কাজ করছে। এ প্রকল্পের আওতায় অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে কাজ করা হচ্ছে। কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতি হ্রাসের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‎‎সভায় জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক দেব প্রসাদ দেওয়ান, সনাক সদস্য গৈরিকা চাকমা, অঞ্জুলিকা খীসা, সীমা দেওয়ান, সাগরিকা রোয়াজা প্রমুখ বক্তব্য প্রদান করেন। এছাড়া, সভায় WGEIE-RHDC জেলা কর্মকর্তা সুখেশ্বর চাকমা, সহকারী প্রকৌশলী উজ্জ্বল কান্তি দেওয়ান ও ইয়েস সদস্যবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)