শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু
রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে ছেলের দায়ের কোপে আহত হওয়া সে মায়েরও মৃত্যু হয়েছে। ছোট ছেলে মাসুমের মৃত্যুর একদিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা জুলেখা খাতুন (৫৫)।

রবিবার ৬ এপ্রিল দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবন প্রদীপ নিভে যায়।
জুলেখা খাতুন উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরাবন এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।

গত ৩ এপ্রিল, বৃহস্পতিবার সকালে শুকনো পাতার একটি বস্তা সরানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এলাকাবাসীর মতে, বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে আর্থিক বিষয় নিয়ে মন কষাকষি চলছিল। সেই ঝগড়ার এক পর্যায়ে রক্ত গরম হয়ে ওঠে বড় ভাই মো. ইয়াছিনের। ধারালো অস্ত্র দিয়ে সে কুপিয়ে গুরুতর জখম করে ছোট ভাই মাসুম ও মা জুলেখাকে।
প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত, মুমূর্ষু মা-ছেলেকে উদ্ধার করেন। প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে উন্নত চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় নগরীর একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শনিবার মৃত্যুর কাছে হার মানেন ছোট ছেলে মাসুম।
ছোট ছেলের মৃত্যুশোক বুকে চেপে তখনও লড়ছিলেন মা জুলেখা। কিন্তু সেই লড়াই বেশিক্ষণ স্থায়ী হলো না। মাসুমের মৃত্যুর একদিন পরই, রবিবার দুপুরে তিনিও পাড়ি জমালেন না ফেরার দেশে। আপন ভাইয়ের হাতে ভাই খুন, আর সেই সময়ের আঘাতেই মায়ের মৃত্যু এমন হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ ভূজপুরের মানুষ। ফকিরাবন গ্রামের বাতাস যেন ভারী হয়ে উঠেছে স্বজনহারাদের কান্নায়।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া।

ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক নিশ্চিত করে বলেন, ‘ছোট ভাইয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন মা-ও মারা গেছেন বলে শুনেছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি আরও জানান, ঘটনার পর থেকেই ঘাতক ইয়াছিন পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।





আর্কাইভ