মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে পলাতক আসামী গ্রেফতার
নবীগঞ্জে পলাতক আসামী গ্রেফতার
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী আলমগীর মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আলমগীর মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের আস্তফা মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর মিয়া নবীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছিলেন। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল এবং বিভিন্ন জায়গায় তার অবস্থান সম্পর্কে পুলিশ কোনো তথ্য পায়নি। তবে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রবিবার ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৪টার সময় নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্সসহ উমরপুর এলাকার দিকে অভিযান চালিয়ে আলমগীর মিয়াকে গ্রেফতার করেন।
এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কৃষ্ণ মিত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন করে জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা