শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » ঢাকা » ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
প্রথম পাতা » ঢাকা » ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

--- আগামীকাল ১৪ জুন ২০২৫ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক ধারার সংগ্রামী দল- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামীকাল বেলা ১১ টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ করা হবে। পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কর্মসূচীতে অংশগ্রহন করবেন।
আগামীকাল একইভাবে জেলা উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন ওয়ার্কার্স পার্টির সুবিধাবাদী নেতৃত্বকে প্রত্যাখ্যান করে তখনকার পার্টির পলিটব্যুরোর সদস্য সাইফুল হক এর নেতৃত্বে পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গড়ে তোলেন। ২০০৮ সালে পার্টি নির্বাচন কমিশন থেকে কোদাল মার্কায় নিবন্ধন লাভ করে এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। ২০১৪ সালে পার্টি নির্বাচন বর্জন করে। ২০১৮ সালে আবারও পার্টি নিজস্ব প্রতীক কোদাল মার্কায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগহন করে। বাম প্রগতিশীল ধারার আরও পাঁচটি দলও পার্টির নির্বাচনী প্রতীক কোদাল মার্কা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে।
জনগণের গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নিতে ২০০৭ সালে গণতান্ত্রিক বাম মোর্চা গঠনে এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২০১৮ সালে বাম গণতান্ত্রিক জোট গঠনেও পার্টি অগ্রণী ভূমিকা পালন করে।
২০২২ সালে গণতন্ত্র মঞ্চ গঠনেও পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণ আন্দোলন - গণ সংগ্রামে ধারাবাহিকভাবে পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে।
২০২২ সাল থেকে ভোটের অধিকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন ও গণতান্ত্রিক রুপান্তরের ৩১ দফা দাবিতে যুগপৎ ধারায় গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গত বছরের জুলাই - আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে
পার্টির নেতা কর্মীরা সাহসী ভূমিকা গ্রহণ করেন। গণঅভ্যুত্থানে পার্টির দুই সদস্য বদিউজ্জামাল ও আবদুল লতিফ শহীদ হন, আহত হয়েছেন শতাধিক নেতা কর্মীরা।
গত ২০ বছর ধরে তেল - গ্যাস - সুন্দরবন রক্ষা আন্দোলন, শ্রমিক - কৃষক - খেতমজুর আন্দোলন, নারী, সাংস্কৃতিক আন্দোলন, নাগরিক আন্দোলন সহ জনগণের প্রতিটি ন্যায্য আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
জনজীবনের প্রত্যেকটি সমস্যা সংকটে,বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, চুরি দূর্নীতি, অর্থপাচার, রাজনৈতিক দমন, - নিপীড়নের বিরুদ্ধেও পার্টি শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
২০১৪ সালে একতরফা তামাশার নির্বাচন ও ২০১৮ সালে নজিরবিহীন নির্বাচনী জ্বালিয়াতির বিরুদ্ধে, ২০২৪ সালের ডামি নির্বাচনের বিরুদ্ধে, বিশেষ করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক সংগ্রামে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছে।

এসব আন্দোলন - সংগ্রামে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এবং পার্টির নেতা কর্মীরা বেশ ক’বার গুরুতর আহত হয়েছেন,গ্রেফতার হয়েছেন একাধিকবার।
গত ২০ বছরে আন্তর্জাতিক পরিসরেও পার্টি পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী নানা কর্মসূচীতে অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

পার্টির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন দেশ ও জনগণের প্রতি অংগিকার ও দায়িত্বশীলতার যায়গা থাকে আগামী দিনগুলোতেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি অর্জনে পার্টি তার আপোষহীন সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখবে। তিনি অতীতের মত আগামী দিনগুলোতেও দেশের মানুষ ও প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সমর্থন ও সহযোগিতা কামনা করেন।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ