শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল
রাজু :: রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে জেলা বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) জুমার নামাজের পর বনরূপা কবরস্থানে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় রুহের মাগফিরাত কামনা করা হয় রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীন আহমেদ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক জেলা বিএনপি সভাপতি মরহুম হাজি শাহ আলম, এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদের। এছাড়াও, অন্যান্য প্রয়াত নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ-সভাপতি মো. বাবুল আলী, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সহ-সভাপতি খুরশিদ আলম রাজু, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব অলী আহাদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসহাকসহ নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বনরূপা শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ক্বারি সুলতান আহমদ আল-কাদেরী এবং রাঙামাটি জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, “এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা প্রয়াত গুণী নেতাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আগামী দিনে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করতে আমরা বদ্ধপরিকর।”





লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ