শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » আব্দুল্লাহপুর ইউপি স্বাস্থ্যকেন্দ্র প্রসূতি সেবায় দৃষ্টান্ত রাখছে
প্রথম পাতা » চট্টগ্রাম » আব্দুল্লাহপুর ইউপি স্বাস্থ্যকেন্দ্র প্রসূতি সেবায় দৃষ্টান্ত রাখছে
রবিবার ● ২২ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আব্দুল্লাহপুর ইউপি স্বাস্থ্যকেন্দ্র প্রসূতি সেবায় দৃষ্টান্ত রাখছে

--- মোহাম্মদ রফিকুল ইসলাম (চট্টগ্রাম) ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ির আবদুল্লাহপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র প্রসুতি সেবায় দৃষ্টান্ত হয়ে উঠছে।
যেটি এখন শুধু স্বাস্থ্যকেন্দ্র নয়, প্রসূতিদের কাছে নিরাপদ প্রসবের এক অনন্য ঠিকানা।
একসময় অযত্নে পড়ে থাকত ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। নামমাত্র সেবা দেওয়া হতো এখানে। অন্য রোগীদের মতো প্রসূতিরাও সব সময় ছুটে যেতেন উপজেলা কিংবা শহরের দিকে। এখন বদলে গেছে এই কেন্দ্রের সেবা কার্যক্রম। প্রসূতি সেবাদানে কেন্দ্রটি এখন অনন্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ইতিমধ্যে এটির সুনাম ছড়িয়েছে পুরো ইউনিয়নজুড়ে। এখানে ২৪ ঘণ্টা প্রসূতিরা আসেন নিরাপদে সন্তান প্রসবের জন্য। বিনা খরচে প্রসব শেষে হাসিমুখে ফেরেন বাড়িতে।
সন্তান সম্ভাবা স্ত্রীর প্রসব পরবর্তী খরচের কথা চিন্তা করে ১০ হাজার টাকা জমান পার্শ্ববর্তী দিনমজুর আমীর হোসেন। সব খরচ মিলিয়ে হাজার খানেকে সব মিটে যাওয়ায় বেজায় খুশি তিনি। স্থানীয়দের পরামর্শে স্ত্রীকে ওই কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন। তিনি জানালেন, ‘নিজের সন্তান এখানে জন্ম নেয়। এতে আমি খুশি। আমি আবিভূত।’
শুধু আবদুল্লাহপুরের প্রসূতিরা নন, আশপাশের গ্রাম ও উপজেলার প্রসূতিরাও আসেন এখানে। ইতিমধ্যে গত কয়েকবছর ধরে উপজেলায় মডেলের স্বীকৃতিও পেয়েছে কেন্দ্রটি। কেন্দ্রটিতে গত মাসে ১২ জন নরমাল শিশু জন্মগ্রহণ করেছে। এএনসি ১১ ও পিএনসি সেবা নিয়েছেন ৭ জন। ২.৩ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নটিতে লোকসংখা ৬ হাজার ৮১৩ জন।
কীভাবে হলো এমন চিত্র। দীর্ঘ ১১ বছর ধরে সেবা দেওয়া সেই মানুষটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) ইন্দিরা বড়ুয়া। যার ছোঁয়া পেয়ে প্রসূতিরা হয়ে যান সুস্থ। পান দারুণ পরিচর্যার ছোঁয়া।

উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে আবদুল্লাহপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। বাইরে ছিমছাম পরিবেশ। ভেতরে ঢুকতেই মন জুড়ানো দৃশ্য। প্রসূতি মায়েদের ডেলিভারি কক্ষটি দারুণ। প্রসূতিদের কাউন্সেলিং-এর কক্ষটিও বেশ পরিপাটি।
ঘুরে ঘুরে দেখা হয়, সব কিছুই যেন ঝকঝকে। এখানে ডপলার মেশিন, পালস অক্সিমিটার, অক্সিটক্সি ইনজেকশন, প্রেশার যন্ত্র, ওজন যন্ত্র, নেবুলাইজার, বেবি টেবিল থেকে শুরু করে মায়েদের প্রসব-পূর্ববর্তী ও পরবর্তী সব সুবিধা রয়েছে।
পরিবার কল্যাণ কার্যালয় সূত্র মতে, উপজেলার ২০টি ইউনিয়নের সব ক’টিতেই প্রসূতি সেবার সব সুবিধা রয়েছে। সম্প্রতি সেবার মান বাড়ানো হয়েছে। কেন্দ্রেটিতে একজন মেডিকেল অফিসার, সাকমো মো. আবুল বাশার, এফপিআই উৎপল বড়ুয়া, মাঠকর্মী নিপা বড়ুয়া, সুচিত্রা বড়ুয়া, লাকী রানী আচার্য্য ও আয়া কর্মরত। খালি ফার্মাসিস্ট ও নৈশ প্রহরীর পদ।
কথা হয় সেই পরিবার কল্যাণ পরিদর্শিকা ইন্দিরা বড়ুয়ার সাথে। তিনি বলেন, ‘প্রতি মাসে ১০-১৫ শিশুর জন্ম হয় এখানে। ফলে প্রসূতি নারীদের জন্য এখন নির্ভরতার জায়গা হয়ে উঠেছে কেন্দ্রটি।’ ইন্দিরা বলেন, ‘চেষ্টা করি গর্ভবতীকে এখানে সেবা দিতে। কিন্তু অনেকে সদরের ক্লিনিকগুলোর প্রতি আস্থা দেখান। তিনি দাবী করেন, ‘গেল ঈদুল আজহায় আমরা সর্বোচ্চ দিয়েছি। মানুষ ছুটিতে আমোদপূর্তি করলেও দায়িত্বের খাতিরে আমরা সেবাটাকে ব্রত হিসেবে দেখেছি। নবজাতকদের আমাদের সন্তান মনে করেছি। এটাই আমাদের বড় প্রাপ্তি।’

ইন্দিরা জানান, ‘কেন্দ্রে আমার থাকার ব্যবস্থা আছে। যে কারণে দিন-রাত সে চিন্তা করতে হয় না। তিনি মনে করেন এখানে যদি একজন নিয়মিত চিকিৎসক দেওয়া হয়, ভালো হবে। প্রসূতিরা সেবার পাশাপাশি অন্যান্য সেবাও বাড়বে।’

আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. অহিদুল আলম বলেন, ‘চেষ্টা করি সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে যেন সেবাটা ঠিক হয় সেটা বোঝানোর। ইন্দিরাও যথেষ্ট সেবা দেন। ফলে দিনে দিনে কেন্দ্রটির সুনাম ছড়িয়ে এখন সর্বত্র।’
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাউসার আকতার পপি বলেন, ‘পুরো উপজেলায় মডেল কেন্দ্র এটি। প্রতিনিয়তই এখানে সেবাগ্রহীতা প্রসূতির সংখ্যা বাড়ছে। মান বাড়িয়ে সার্বিক তত্ববধানে সেখানে মানুষ ভালো সেবা পাচ্ছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘দেশে স্বাস্থ্যসেবার মান অনেক বেড়েছে। বেড়েছে মানুষের চাহিদাও। প্রসূতি সেবাদানে স্বাস্থ্যকেন্দ্রটি মডেল হিসেবে স্বীকৃত। আশা করি এ ধারা অব্যাহত থাকবে।’

ফটিকছড়িতে বাসচাপায় মোটরবাইক আরোহী নিহত

ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মোহাম্মদ রাজু (২৫) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২২ জুন) দুপুরে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো কড়ই বাগান এলাকার ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার সাইদুল হক প্রকাশ লাকি’র পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বারইয়ারহাট থেকে মোটরবাইকে করে নিজ বাড়ি হেঁয়াকো ফিরছিলেন রাজু। পথে কড়ই বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়িগামী ইকোনো বাস সার্ভিসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু

আর্কাইভ