শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে লরির পিছনে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত চালক ও হেলপার
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে লরির পিছনে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত চালক ও হেলপার
সোমবার ● ২৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে লরির পিছনে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত চালক ও হেলপার

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রামট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন৷
রবিবার ২২ জুন সকালে সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে৷

নিহত ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে৷ নিহত চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে৷

জানা গেছে, রবিবার সকালে মহাসড়কের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়৷ এসময় ড্রাম ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও সহকারীর নিহত হন৷ এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় রোলার চালক ও ব্যবসায়ী নিহত
মিরসরাই :: মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দিবাগত রাত ১২টায় ও সোমবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপ কুমার দে (৬৫) বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা। বারইয়ারহাট পৌরবাজারের রিয়া টি স্টোর নামে তার একটি দোকান রয়েছে। হাবিব উল্লাহ (৬০) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, রবিবার (২২ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জামালের দোকান এলাকায় সামনে থাকা চলন্ত রোলারের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি তেলের ট্যাঙ্কার। এসময় তেলের ট্যাঙ্কারে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তেলের ট্যাঙ্কারের হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর ট্যাঙ্কার চালক পালিয়ে যায়। তখন থেকে রোলার চালক নিখোঁজ ছিল। পরবর্তীতে দিবাগত রাত ১২ টা নাগাদ ক্রেন দিয়ে ট্যাঙ্কার তোলা হলে নীচ থেকে হাবিব উল্লাহ (৬০) নামে রোলার চালকের লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার (২৩ জুন) সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুত গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে নামে এক ব্যবসায়ী নিহত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল উদ্দিন বলেন, রবিবার রাতে মহাসড়কের জামালের দোকান এলাকায় ঢাকামুখী লেনে তেলের ট্যাঙ্কারর নীচ থেকে রোলার চালক হাবিব উল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। হাবিব উল্লাহর লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার সকালে মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ড্রামট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে৷ মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ গাড়িগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আর্কাইভ