শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ●   ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
রাঙামাটি, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাজারীখিল অভয়ারণ্যে অবমুক্ত করা হল ৩৩ অজগর ছানা
প্রথম পাতা » চট্টগ্রাম » হাজারীখিল অভয়ারণ্যে অবমুক্ত করা হল ৩৩ অজগর ছানা
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাজারীখিল অভয়ারণ্যে অবমুক্ত করা হল ৩৩ অজগর ছানা

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে ৩৩টি অজগরের ছানা অবমুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া সাপগুলো বার্মিজ রক পাইথন প্রজাতির। যা বৃহদাকার, শক্তিশালী ও অ-বিষধর সাপ। এটি বিশেষভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বনজঙ্গলে দেখা যায়।

শুক্রবার ৪ জুলাই বিকেলে সাপগুলো অবমুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান ও চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।
হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জানান, ‘সাপগুলো হাজারীখিল অভয়ারণ্য এলাকার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সেখানে পোকা-মাকড়সহ বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করতে পারবে। তাছাড়া বনে অভয়ারণ্যের পরিবেশের সাথে যাতে সহজে খাপ খেয়ে চলতে পারে; তাই এদের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগ তৎপর বলেও জানান তিনি।’
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, ‘ইনকিউভেটরে জন্ম নেওয়া এসব অজগরের ছানাগুলোর বয়স ও শারীরিক বিবেচনায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। ফলে বন্যপ্রাণী সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন হলো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।’
অবমুক্ত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউভেটরে জন্ম নেওয়া এসব অজগর ছানা এই অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। এখানে সাপগুলোর আসল ও নিরাপদ আবাসস্থল। তাই সাপগুলোকে অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এই অভয়ারণ্যকে পর্যটকে আকৃষ্ট করতে প্রশাসন সর্বোচ্চ উদ্যোগী। ভবিষ্যতে প্রকৃতির নিবিড় সান্নিধ্য পেতে পর্যটক এখানে এসে তাদের প্রাণ জুড়াবে বলেও তিনি মন্তব্য করেন। এজন্য তিনি সবার সহযোগীতা চান।’





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা
মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার

আর্কাইভ