শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা » আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে
প্রথম পাতা » ঢাকা » আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে
রবিবার ● ৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে

--- শহিদুল ইসলাম :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতসহ প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচন কমিশনের দৃশ্যমান কর্মতৎপরতা আমরা দেখতে চাই। সরকারের ১১ মাস পার হতে চলল। নির্বাচনের আর বেশী সময় নেই। এজন্য প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের কাজ করতে হবে দ্রুত গতিতে।
৪ জুলাই ২০২৫, শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে’র উদ্যোগে “দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি” শীর্ষক এক সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই দাবি জানান সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক, বৃটেন প্রবাসী বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডনের নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য ব্যারিস্টার ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার মুজাক্কির হোসেন, সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ - এর নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দাল আহমদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

লিখিত বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে তারা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা-সমাবেশ করেছেন দিনের পর দিন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫৩ বছর পর দেশ গড়ার এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ থেকে মোট জনসংখ্যার ১০ শতাংশ বাংলাদেশি, যারা প্রবাসে থাকেন, তাদের বঞ্চিত করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আকুন্ঠ সমর্থন জানিয়ে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোনো রাজনৈতিক সরকারই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ এই দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। পৃথিবীর প্রায় ১২০টি স্বাধীন ও সার্বভৌম দেশ আছে যাদের একেকটি দেশের মোট জনসংখ্যা দেড় কোটি হবে না। সুতরাং এত বিপুল সংখ্যক প্রবাসীদের অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। দেড় কোটি প্রবাসীদের সন্তুষ্ট করুন ও তাদের ন্যায্য এবং যৌক্তিক দাবী মানুন, তার বিনিময়ে দেখবেন প্রবাসীরা কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, পতিত সরকার ও প্রতিবেশী বড় একটি দেশ বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশের ভেতর ও বাইরে বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের একার পক্ষে এগুলো মোকাবিলা করা সম্ভব নয়। বাংলাদেশের একটি পজিটিভ দিক হচ্ছে তার দেড় কোটি নাগরিক প্রবাসী। তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার দিয়ে সঠিকভাবে যুক্ত করলে তারা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে একেকজন আনঅফিশিয়াল এম্বাসেডরের ভূমিকা পালন করতে পারেন।

ভোটাধিকার আন্দোলনের সমসাময়িক পেক্ষাপট বর্ননা করে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, গত ডিসেম্বরে প্রবাস থেকে একটি বিশেষজ্ঞদের ডেলিগেশন সাক্ষাৎ করেছিলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস ও ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন পূরো নির্বাচন সংস্কার কমিশনের সাথে। আমিও ছিলাম ঐ ডেলিগেশনের সদস্য। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তাদের সাথে বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছিল। গত পরশু প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ও প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব:) আবুল ফজল মু. সানাউল্লাহর এর সাথে বিস্তারিত আলাপ ও মতবিনিময় হলো। সবাই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস একাধিকবার জনসমক্ষে বলেছেন “এটা আমরা করব”। এটাই যদি হয় তাহলে আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অসুবিধা কোথায়? শুধু প্রয়োজন সত্যিকারের সদিচ্ছা ও সেই সদিচ্ছা পূরণে যথাযথ কমিটমেন্ট, প্রয়োজনীয় রিসোর্স ও যোগ্য লোক। দেশের ভিতর যোগ্য, স্মার্ট ও প্রশিক্ষিত লোকবল না থাকলে বা না পেলে বাহিরের সহায়তা নেয়া যেতে পারে। পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বহু বিশেষজ্ঞ আছেন যারা সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারেন।

প্রবাসীদের পাঁচ দফা দাবি:
১। আগামী সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে।
২। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান কর্মতৎপরতা আমরা দেখতে চাই।
৩। প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কাজ শীঘ্রই শুরু হয়েছে দেখতে চাই। সব প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের পর ভোটার তালিকা প্রস্তুত করতে গেলে আশংকা হচ্ছে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন না। তাই ভোটার তালিকা প্রস্তুতি সহজতর করা দরকার। বাংলাদেশী পাসপোর্ট, ফরেন পাসপোর্টে নো ভিসা রিকুয়ার্ড স্ট্যাম্প, জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেটসহ যেকোন পাবলিক ডকুমেন্ট বাংলাদেশী নাগরিকত্ব দেখায় বা প্রমান করে তা দেখিয়ে ভোটার তালিকা তৈরি করতে হবে।
৪। প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন ও ভোটাধিকার নিশ্চিত করণে প্রবাসে বসবাসরত বাংলাদেশীরা হচ্ছেন আসল স্টেকহোল্ডার। তাই তাদের পরামর্শ ও প্রবাসী বিশেষজ্ঞদের মতামত যথাযথভাবে নেয়ার দাবী জানাচ্ছি।
৫। বৃটেনে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং অথবা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানাচ্ছি।

লিখিত বক্তব্যের পর ব্যারিস্টার নাজির আহমদ সাংবাদিকদের বিভিন্ন ধরণের প্রশ্নের উত্তর দেন।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ