সোমবার ● ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
গাজী মো গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি রাবেয়া আক্তার সুমি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আমির হোসেন তালুকদার ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ, গ শ্রেণিতে বিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবন যাপন করছে।
তাঁরা বলেন, বিগত স্বৈরাচার সরকার আমলে চরমভাবে বৈষ্যম্যের শিকার হয়েছি। আমরা বিদ্যালয় গুলোর স্বীকৃতি ও এমপিওভূক্তির জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষক-কর্মচারীরা।





গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন