বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়
নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়
জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণা শেষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘ এক বছর অতিক্রান্ত হলেও বর্তমান অনÍর্বতীকালীন সরকার এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের খুনি শেখ হাসিনাসহ সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য হত্যাকারী ঘাকতদের গ্রেফতার কিংবা বিচারের আওতায় আনতে পারেননি। কয়েকবার সময় দেয়ার পরও জুলাই ঘোষণা ও জুলাই সনদ আজও আলোর মুখ দেখেনি। তারা বলেন, ফ্যাসিবাদী শাসনকালে সংঘটিত হত্যাকান্ডের বিচার ও সংস্কারের প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়।
নেতৃবৃন্দ আরও বলেন, বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কোন ভাবেই বিনষ্ট হতে দেয়া যাবেনা। হাজারো শহীদের রক্তভেজা পথে গণতান্ত্রিক উত্তরণের এরকম সময় বারে বাবে আসবেনা। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ন্যুনতম ঐক্য ধরে রাখতে হবে।
আজ ১৬ জুলাই বুধবার সকাল ১১টায় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর আহবায়ক আবু হাসান টিপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা নুর রহমান ভূঁইয়া মামুন, আমজাদ হোসেন শামীম, আব্দুর রহমান, মোহাম্মদ নাজমুল হাসান রুমি, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ-এর আহবায়ক বদরুল হক প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, রাজিব হোসেন, আলী নেওয়াজ তালুকদার টরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোঃ রনি, কাজী মোহাম্মদ মাকসুদুল ইসলাম প্রমূখ।





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন