সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো
ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো
গাজী মো গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পুনরায় দলের মনোনয়ন পেয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের প্রতি নিবেদন বিবেচনায় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে আবারও ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
দলীয় মনোনয়নের খবর জানাজানি হতেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। শহর ও গ্রামজুড়ে শুরু হয়েছে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো।
ইলেন ভুট্টোর সমর্থকরা জানান, তিনি শুধু রাজনৈতিক নয়, তিনি গণমানুষের নেত্রী। যিনি অতীতেও ঝালকাঠির উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন।
মনোনয়ন পাওয়ার পর ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ‘এটি শুধু আমার প্রতি নয়, ঝালকাঠির মানুষের প্রতি দলের আস্থা। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধারে আমি আবারও মাঠে নামছি ধানের শীষের পক্ষে। আমাদের লক্ষ্য একটি জনগণের সরকার প্রতিষ্ঠা।’
দলীয় সূত্রে জানা গেছে, ইলেন ভুট্টোর নির্বাচন পরিচালনা ও মাঠ সংগঠনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বলছেন, তার নেতৃত্বে এই আসনে নতুন উদ্দীপনা তৈরি হবে।





ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা