বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ বৃহস্পতিবার সন্ধায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশের বন্দর বেদেশী কোম্পানিগুলোর কাছে ইজার প্রদানের বিরুদ্ধে আজ দুপুরে বামপন্থীদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশী হামলা- আক্রমণ ও নেতা কর্মীদেরকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং নিপীড়ন - নির্যাতনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেয়া যাবে না।
বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশী সন্ত্রাস ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের কথাই মনে করিয়ে দেয়।তিনি বলেন,আজকের পুলিশী আক্রমণে নারীরাও রেহাই পায়নি।
তিনি বলেন, রাজনৈতিক দল বা নাগরিকদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মিছিলে হামলা আক্রমণকে অপরাধ হিসাবে বিবেচনা করা প্রয়োজন।
তিনি আজকের এই হামলা আক্রমণ ও নেতা কর্মীদের আহত করার ঘটনার সাথে যুক্তদের আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানিয়েছেন।





কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু
এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান