শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ইউএনও’র উদ্যোগে ঈশ্বরগঞ্জে ১৪০ স্কুলে বার্ষিক পরীক্ষা সম্পন্ন
প্রথম পাতা » ময়মনসিংহ » ইউএনও’র উদ্যোগে ঈশ্বরগঞ্জে ১৪০ স্কুলে বার্ষিক পরীক্ষা সম্পন্ন
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউএনও’র উদ্যোগে ঈশ্বরগঞ্জে ১৪০ স্কুলে বার্ষিক পরীক্ষা সম্পন্ন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের ডাক উপেক্ষা করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের সক্রিয় তদারকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষা নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকলাইন আহমেদ।
এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান উচাখিলা ইউনিয়নের চর-আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাদিয়ার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরিচারচর নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মরিচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি পরীক্ষার্থীদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করেন। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ঘোষিত কর্মবিরতি, পরীক্ষা বর্জন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি উপেক্ষা করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব, প্রধান শিক্ষকদের নেতৃত্ব, অভিভাবক, গ্রাম পুলিশ, আনসার, স্থানীয় স্বেচ্ছাসেবক ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে পরীক্ষার কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।
পরীক্ষায় অংশ নেওয়া কাজীর বলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার, মেহেদী হাসান, শামীমা আক্তার খুশী ও বায়জিদ রহমান জানায়, বার্ষিক পরীক্ষা দিতে পেরে অনেক ভালো লাগছে। আজ আমাদের স্কুলে বড় ম্যাডাম (ইউএনও) এসেছিলেন। তিনি অনেক আদর করে পরীক্ষা নিয়েছেন।
বাদল মিয়া ও নাজমুল আলমসহ কয়েকজন অভিভাবক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলে জিম্মি করে দাবি আদায় করা কোন ভাবেই কাম্য নয়। আমরা এধরণের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রধান শিক্ষক সাকলাইন আহমেদ বলেন, ইউএনও স্যার এবং শিক্ষা কর্মকর্তা স্যার পরীক্ষায় উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীরা খুবই উৎসাহিত হয়েছে। পরীক্ষাও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ বলেন, কঠোর প্রশাসনিক নজরদারির কারণে সব বিদ্যালয়েই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা স্থগিত বা বর্জনের সুযোগ নেই।
এ বিষয়ে ইউএনও সানজিদা রহমান বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে যেকোনো পরিস্থিতিতে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে পরীক্ষা স্থগিত বা বর্জনের কোনো নির্দেশনা নেই। সহকারী শিক্ষকরা না নিলে প্রধান শিক্ষক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় শিক্ষিত ব্যক্তিদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া হবে। সে ধারাবাহিকতায় কয়েকটি বিদ্যালয়ে আমি নিজে উপস্থিত থেকে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিয়েছি। শিক্ষার্থীরা এতে অনেক আনন্দ পেয়েছে।





আর্কাইভ