শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গার গোমতি কালী মন্দিরে চুরি : আটক ৩
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গার গোমতি কালী মন্দিরে চুরি : আটক ৩
শনিবার ● ৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গার গোমতি কালী মন্দিরে চুরি : আটক ৩

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতি বাজারস্থ কালীমন্দিরে চুরির অভিযোগে তিন জনকে আটক করেছে মাটিরাঙ্গা পুলিশ৷ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে৷ শনিবার সকালে স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে৷ আটককৃত হলেন গোমতি ইউপি’র মুসলিম পাড়ার মৃত আব্দুল বারেকের ছেলে মিজানুর রহমান (৩৫), বিকে পাড়ার ফজর আলীর ছেলে ইব্রাহীম খলিল (৩৬) ও গরগরিয়ার রত্মা টিলার সুলতান মিয়ার ছেলে ফারুক হোসেন (২৮)৷ গোমতি বাজার কালীমন্দির পুরোহিত সহধর্মীনি জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মদ্যপ অবস্থায় তিন ব্যক্তি গোমতি বাজার কালীমন্দিরে ঢুকে তক্ষক (টুটঠ্যাং)খোজার নাম করে মন্দিরে প্রবেশ করতে চায়৷ মন্দিরের পুরোহিত প্রবেশ করতে বারণ করলে তারা কিছু সময়ের জন্য মন্দির এলাকা থেকে চলে যায়৷ তার অল্পকিছু সময় পরে তারা আবার এসে মন্দিরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে৷ এসময় বেশ কিছু মালামাল চুরি ও কালীমূর্তির জিহ্বা ও চুলের ক্ষতি সাধন করে৷ চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২টি পিতলের প্লেট, একটি বাটি, একটি পিতলের ঘন্টা, একটি ঘটি, তাম্র তৈরি একটি খাসাখোসি ও ৩টি শালাগ্রাম৷পরে চুরি হওয়া সব মালামাল উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ৷ রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের উপযুক্ত বিচারের আশ্বাস দেন৷ মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তক্ষকের সন্ধানে তারা মন্দিরে ঢুকেছিল৷ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তিন চোরকে আটক করেছে এবং তাদের স্বীকারোক্তিতে চুরি করে নেওয়া মালামালও উদ্ধার করা হয়েছে৷ সংশ্লিষ্ট মন্দিরের পুরোহিত রাম কৃষ্ণ চক্রবর্তী বাদী হয়ে এ ঘটনায় চুরি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে মামলা করেছেন ৷ মামলা নং-২ / তারিখ ০৭/০৫/২০১৬ ইংরেজি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)