শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত

--- আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং এই ঘটনাকে গুরুতর অশনিসংকেত হিসাবে উল্লেখ করেন।তিনি অনতিবিলম্বে হাদীর উপর হামলাকারি সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান। তিনি এসব সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
তিনি বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার মধ্য দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের সামনে জমে থাকা কালো মেঘ আপাতত কেটেছে। আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে যে অনিশ্চিয়তা ছিল দৃশ্যত তারও অবসান ঘটেছে। তিনি বলেন, দেশের জনগণের বিপুল প্রত্যাশার এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক উত্তরণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে চিহ্নিত হবে।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা নির্বাচন করা যাবে কিনা সেটা নির্ভর প্রধানত সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে। সরকার যদি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিতে পারে।তাহলে ভালো নির্বাচন করা সম্ভব।
তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে এই নির্বাচন নিয়ে জনমনে ততই সংশয়, উদ্বেগ এবং আশংকা ক্রমেই বেড়ে চলেছে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা, সভা সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা সংঘঠিত হচ্ছে তা রীতিমত আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতিরই প্রমান। কোন কোন এলাকায় অবৈধ আগ্নেয়াশ্রের মহড়া চলেছে, গোলাগুলির মত ঘটনাও ঘটে চলেছে ।

তিনি বলেন,অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বপূর্ণ বাধা হলো কালো টাকার খেলা । আগে যে মনোনয়ন পত্রের জামানত ছিল কুড়ি হাজার টাকা, সেটা বাড়িয়ে এবার পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে, আর নির্বাচনী ব্যয় যেখানে পঁচিশ লক্ষ টাকা নির্ধিরিত করা ছিল সেটাও বাড়িয়ে যা করা হয়েছে তাতে আগামীতে সৎ এবং দেশপ্রেমিক মানুষের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এ অবস্থা চলতে দিলে অতীতের মত আগামী জাতীয় সংসদ কালো টাকার মালিক, ব্যবসায়ী আর রাজনৈতিক - অর্থনৈতিক মাফিয়াদের ক্লাবে পরিনত হবে।এটা হবে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি ও রাজনৈতিক দলসমূহের বিরাট পরাজয়।
তিনি নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশান, ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাস্তানী, জবরদস্তি, জবরদখল বন্ধে কঠোর পদক্ষেপ নিতেও নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন ১৭ বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে সে নির্বাচন ও গণভোটকে কোনভাবে বিতর্কিত করা যাবেনা,ঝুঁকির মধ্যে ফেলা যাবেনা।অতীতের মত আগামী নির্বাচনও যদি বিতর্কিত হয় তাহলে পরবর্তী সংসদ ও সরকারও বিতর্কিত হবে, দেশে বিদেশে সরকারের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।

আজ বিকালে নারায়ণগঞ্জে আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত পার্টির কর্মী ও শুভার্থী সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাহমুদ হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সমাবেশে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, জেলা কমিটির সদস্য সুমন হাওলাদার প্রমুখ।
আলোচনা সভার শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।





ঢাকা বিভাগ এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন

আর্কাইভ