বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং ঢাকা -১২ আসনে সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক আজ বৃহস্পতিবার গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে গতকাল রাত ৮.৩০ সময় তেজগাঁও থম এলাকায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা যেভাবে গুলি করে হত্যা করে নির্বিঘ্নে চলে গেল ও জনগণের সামনে দিয়ে পালিয়ে গেল তা অবিশ্বাস্য ঘটনা । এটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির ইংগিত দেয়।তিনি বলেন, এর আগে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের পরও পুলিশ তেমন কোন ভূমিকা পালন করে নাই। মাস ঘুরতে না ঘুরতেই আবারো রাজধানীর বুকে এমন দুঃসাহসিক ঘটনা প্রমাণ করে যে দেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আগের ঘটনা থেকে কোন শিক্ষা গ্রহণ করে নাই। তিনি বলেন আর মাত্র মাসখানেক পর জাতীয় সংসদ নির্বাচন, এই মুহূর্তে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচন প্রার্থী, ভোটার ও জনগণের মধ্যে গভীর উদ্বেগ, উৎকন্ঠার জন্ম দিয়েছে। এখনি যদি এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আগামী নির্বাচনে মানুষ স্বস্তিতে, নিরাপদে ভোট দিতে পারবেন কিনা এ ব্যাপারে গভীর সন্দেহ রয়েছে।
তিনি আরো বলেন, হত্যাকারি যে বা যারাই হোক না কেন সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে এটা আমরা দেখতে চাই , দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তিনি মোসাব্বিরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পাশাপাশি ১২ আসনের সকল জনগণ এবং সংগঠনের নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করতে আহ্বান জানান।
আজ বিকালে তিনি কাওরান বাজারে আম্বরশাহী মসজিদে মরহুম আজিজুর রহমান
মোসাব্বিরের জানাযায় অংশগ্রহণ করেন।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার