শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
সোমবার ● ৯ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

---
চট্টগ্রাম প্রতিনিধি ::(২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২০মিঃ) চট্টগ্রামে ফিরোজ আলী বাঁধন (১৪) নামে এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরীর পাহাড়তলী থানাধীন বিসিক শিল্প এলাকার সাগরিকা স্টেডিয়ামের পেছনের একটি খাল থেকে রবিবার বিকেল সাড়ে ৪টায় লাশটি উদ্ধার করে নগর গোয়েন্দা ও পাহাড়তলী থানা পুলিশ।

তাকে অপহরণ করে হত্যার পর লাশ বস্তাবন্দি করে খালে ফেলে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় পুলিশ নিহত ফিরোজের চাচাতো ভাই হৃদয় আলী মল্লিককে (২১) আটক করেছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত ফিরোজ হালিশহর (কাট্টলী) পিএইচ আমিন একাডেমির অষ্টম শ্রেণিতে পড়ত।

আটক হৃদয় আলী মল্লিক আমাদের কাছে স্বীকার করেছে যে প্রেমঘটিত বিষয়সহ কিছু ব্যক্তিগত ঘটনা জেনে যাওয়ায় বাঁধনকে খুন করেছে সে। তা ছাড়া তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাও করেছিল হৃদয় আলী মল্লিক।’

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর-পশ্চিম) নাজমুল হাসান বলেন, ‘কয়েক দিন আগে নিহত বাঁধন চাচাতো ভাই হৃদয়ের মোবাইল ফোন সেট নিয়ে খেলা করার সময় হৃদয়ের বান্ধবীর কিছু নগ্ন ছবি ও ভিডিও দেখে ফেলে।

এ ঘটনা ফাঁস হলে ‘সম্মানহানি’র ভয়ে গত ৩ মে বাঁধনকে হত্যার পরিকল্পনা করে হৃদয়। ৪ মে বাঁধন স্কুল থেকে বাসায় ফিরলে খেলার কথা বলে হৃদয় তাকে তাদের বাসায় নিয়ে যায়। পরে এনার্জি ড্রিংকসের মধ্যে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয় তাকে। এতে বাঁধন ঘুমিয়ে পড়লে তাকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে ছড়ায় ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল সকালে হৃদয়কে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাঁধনের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।’

নাজমুল হাসান বলেন, ‘জিজ্ঞাসাবাদে হৃদয় খুনের কথা স্বীকার করেছে। তার দেওয়া স্বীকারোক্তি মতে কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)