সোমবার ● ৯ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৬মিঃ) ঝিনাইদহে শৈলকুপায় ও মহেশপুরে পৃথক ঘটনায় জান্নাতুল ফেরদৌস (২৩) ও ফারজানা আক্তার ববি (২২) নামে ২ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ৷ সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ জান্নাতুল ফেরদৌস মহেশপুর উপজেলার বালিনগর গ্রামের মিলন হোসেনের স্ত্রী ও ববি শৈলকূপা শহরের হলপাড়ার মোজাম্মেল হকের স্ত্রী৷ শৈলকূপা থানার ওসি মহিবুল ইসলাম জানান,
সোমবার ভোরের দিকে স্বামীর বাড়িতে ববির ঝুলন্ত লাশ পাওয়া যায়৷ ববির পিতা শৈলকূপার হাবিবপুর গ্রামের মতিয়ার রহমান তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করলে লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকাল ৯ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ববির বাবা মতিয়ার রহমান জানান, তার জামাই সিঙ্গাপুরে থাকেন৷ বাড়ি এসে মামাতো বোনকে বিয়ে করেন৷ রোববার রাতে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা ববিকে নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যার পর লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে সাংবাদিক জাহিদুর রহমান তারিকের নিকটে অভিযোগ করেছেন৷
অপরদিকে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপস্নব জানান, উপজেলার পাকরাইল গ্রামে রোববার মধ্যরাতে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে৷ একই উপজেলার বালিনগর গ্রামে মিলন হোসেনের সাথে জান্নাতুলের বিয়ে হয়৷ কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি৷ এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা