রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
আকতার হোসেন, মিরসরাই :: মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা, নিরাপত্তা নিয়ে জনমনে আতংক বিরাজ করছে।
রবিবার ১ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব খৈয়াছড়া গ্রামের উত্তরপাড়ার স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা স্বপ্নের খৈয়াছড়া’র সভাপতি মোহাম্মদ জাহেদ প্রকাশ স্ট্রবেরি জাহেদের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
একটি সংঘবদ্ধ চোরচক্র গেটলক ও হাইড্রোলিক তালা ভেঙ্গে বাড়ির উঠান থেকে মোটরসাইকেলটি তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালালে আশেপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরচক্র মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী মোহাম্মদ জাহেদ জানান, সংঘবদ্ধ চোরচক্র গেটলক ও হাইড্রোলিক তালা ভেঙ্গে বাড়ির উঠান থেকে আমার মোটরসাইকেলটি তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালালে আশেপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরচক্র মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর বাড়ির পার্শ্ববর্তী ছরার পাড়ে ভাঙা তালা ও রড উদ্ধার করা হয়, যা থেকে স্পষ্ট বোঝা যায়-এটি ছিল পূর্বপরিকল্পিত একটি চুরির প্রচেষ্টা। উল্লেখযোগ্য বিষয় হলো, দীর্ঘদিন ধরে আমি নিজ উদ্যোগে গ্রাম পাহারা টিম গঠন করে রাতের বেলায় এলাকায় সক্রিয় ছিলাম। চুরি ও ডাকাতি রোধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করেছি। পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এলাকায় টহল জোরদারের অনুরোধ জানানো হয়েছিল। তবে সাময়িকভাবে এসব কার্যক্রম বন্ধ থাকার সুযোগে চোরচক্র আমার বাড়িতে থাকা মোটরসাইকেলকে লক্ষ্য করে এই দুঃসাহসিক চেষ্টা চালায়।
তিনি আরও জানান, এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় নিরাপত্তা নিয়ে জনমনে আতংক বিরাজ করছে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তির ক্ষতি বা আতঙ্কের বিষয় নয়; এটি পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার প্রতিচ্ছবি। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি-এলাকায় নিয়মিত টহল জোরদার করা হোক এবং চুরি-ডাকাতির সঙ্গে জড়িত চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে তিনি এলাকাবাসীকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার