বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ বুধবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক রহমান এক গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবেন। একইসাথে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পটভূমিতে অনুষ্ঠিত নির্বাচন ও গঠিত সরকারের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণ এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে।
তিনি আশাবাদ প্রকাশ করেন যে, দ্রুত নতুন সরকার তার ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করবে এবং জরুরী ভিত্তিতে দেশের মানুষকে স্বস্তি দিতে কার্যকরি উদ্যোগ গ্রহণ করবে। তিনি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং রোজার মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আহবান জানান।





স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের