শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাঙামাটি, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন

--- ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং জ্বালানী তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে পুরো দেশে নৈরাজ্য সৃষ্টি করা, ভোজ্য তেলের দাম বৃদ্ধির লক্ষ্যে বাজার থেকে ভোজ্যতেল উধাও এর প্রতিবাদে শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সদস্য চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরোচীপ চৌধুরী ফরিদ, সাংবাদিক সিরাজুল মনির, সাংবাদিক এম এ হোসেন, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি মোঃ শাহীন চৌধুরী, ক্যাব মহানগরের সদস্য মিটুল দাস গুপ্ত, পাঁচলাইশের সভাপতি এবিএম হুময়ুন কবির, বন্দরের সভাপতি আলমগীর বাদসা, ক্যাব যুব গ্রুপের সভাপতি আবু হানিফ নোমান, অধিকারের বিভাগীয় সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, আইএসডিই বাংলাদেশের ক্যাব কর্মসূচি কর্মকর্তা রাইসুল ইসলাম, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের আবুদল আওয়াল শাহীন, মামুনুল ইসলাম,সালমান রশিদ অভি প্রমুখ

সভাপতির বক্তব্যে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, সরকারের নিত্যপণ্যের বাজার তদারকির দায়িত্বে নিয়োজিতদের নিরবতার কারনে একশ্রেণীলর অসাধু ব্যবসায়ী আর আট দশটি নিত্যপণ্যের ন্যায় ভোজ্যতেল ও জ্বালানী তেল নিয়ে কারসাজিতে লিপ্ত। নানা ছলছাতুরীর মাধ্যমে তারা সরকারকে বোকা বানিয়ে নানা বাহনা তুলে মানুষে জিম্মি করে পকেট কাটাছে এবং কৃত্রিম সংকট তৈরী করে জনজীবনকে যুদ্ধাংদেহী পরিস্থিতি তৈরী করেছে। তারা প্রতিনিয়তই এধরনের কারসাজির মাধ্যমে অতি মুনাফা করে বিপুল পরিমান টাকা বিদেশে পাচার করেছে, এসরকারের আমলেও আরএকটি গ্রুপ একই কায়দায় অতিমুনাফা করার জন্য দেশব্যাপী ভোজ্যতেল, জ্বালানী তেল মজুদ করে খুচরা বাজারে সংকট তৈরি করেছে। যার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর অক্টেন দেশে উৎপাদিত হলেও পেট্রোল পাম্পের মাালিক ও ডিপোর মালিকরা কৃত্রিম সংকট তৈরী করে ডিজেল অকটকেনসহ সব ধরনের জ্বালানী নিয়ে সংকট তৈরীর করে সারাদেশে এক অরাজক পরিস্থিতি তৈরী করেছে। জনগনের স্বার্থ বাদ দিয়ে সরকারের জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।

ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও সরকারকে একটি মহল বিভিন্ন ভূল তথ্য প্রদান করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের পরিবর্তে জামই আদর করতে পরামর্শ প্রদান করছেন। আর ব্য্যবসায়ীরা এ সুযোগে আগের মতো মানুষের পকেট কাটতে বসে আছেন। কিভাবে বিদেশে কোটি কোটি টাকা পাচার করা যায় সে চিন্তায় আছে। তিনি আরও বলেন, ক্যাব চট্টগ্রাম অতীতেও ভোক্তাদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও যে কোন সংকটে জনগনকে সাথে নিয়ে রাজপথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়াবে। তিনি অতি দ্রুত বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। নাহলে পরিনাম শুভ হবে না। মানবন্ধনে ক্যাব চট্টগ্রামের বিভিন্ন নেতৃবৃন্দ, যুব ক্যাবসহ বিভিন্ন শ্রেণী পেশার শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি

আর্কাইভ