শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জুন ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শনিবার ● ১৩ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, একেএম হারুন অর-রশীদ, শরীফ নূরুল আবেদীন শরীফ জায়েদী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বৃক্ষ আমাদের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সরকার দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকল শ্রেণি পেশার মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। প্রত্যেক নাগরিক যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন তাহলে দেশ আরও সবুজ ও সমৃদ্ধ হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হওয়া প্রয়োজন। সরকারি কর্মসূচির পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বেশি বেশি গাছ লাগাতে হবে। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না এটি মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। বৃক্ষরোপণের পাশাপাশি সঠিক পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বাঁচিয়ে রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

ঈশ্বরগঞ্জে ৪০ কৃতি ফুটবলারের মাঝে উন্নতমানের ফুটবল বুট বিতরণ
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিভাবান ও সম্ভাবনাময় ফুটবলারদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪০ জন কৃতি পুরুষ ও প্রমিলা ফুটবলারের মাঝে উন্নতমানের ফুটবল বুট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বুট বিতরণ করেন ।
বিতরণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সানজিদা রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, একেএম হারুন অর-রশীদ, শরীফ নূরুল আবেদীন শরীফ জায়েদীসহ উপজেলা প্রশাসন ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আতাউর রহমান বলেন, এই খেলোয়াড়দের আমি খুব কাছ থেকে দেখেছি। তারা সবাই অত্যন্ত প্রতিভাবান ও সম্ভাবনাময়। তাদের উন্নয়ন ও সফলতার জন্য আমরা সবসময় পাশে আছি। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তারা আরও ভালো পারফরম্যান্স করে ঈশ্বরগঞ্জের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ঈশ্বরগঞ্জে যোগদানের পর আমি দেখেছি এখানকার তরুণরা খেলাধুলাপ্রেমী এবং অত্যন্ত মেধাবী। বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আমি সবসময় খেলোয়াড়দের পাশে থাকতে চাই এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জের খেলাধুলার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে আমি উপজেলার মাঠগুলোকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে চাই। পাশাপাশি একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। যারা নিয়মিত অনুশীলন করবে এবং নিজেদের দক্ষতা বাড়াতে সচেষ্ট থাকবে, তাদের জন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। বক্তারা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে ক্রীড়ার প্রসার ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।





আর্কাইভ