সোমবার ● ১৫ জুন ২০২৬
প্রথম পাতা » ঢাকা » বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বিএনপি সরকারের কথিত অন্তর্ভূক্তিমূলক বাজেটে দেশের প্রধান উৎপাদক শ্রেণী শ্রমিক - কৃষকদের বিশেষ কোন যায়গা হয়নি।সরকারী কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল হলেও শ্রমিকদের জন্য জতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠনের খবর নেই।কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত হয়নি। তিনি বলেন, ঘাটতি বাজেটের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই বর্তাবে।তিনি বলেন, মূল্যস্ফীতির লাগাম টেনে না ধরতে পারলে প্রবৃদ্ধির কোন হিসাবই কাজে আসবেনা।
তিনি যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিরোধী হিসেবে আখ্যায়িত করে এই চুক্তিকে বাংলাদেশের উপর এক ধরনের আদেশনামা হিসাবে আখ্যায়িত করে বলেন, এই চুক্তি বহাল থাকলে বাংলাদেশ অপরাপর কোন দেশের বাণিজ্যিক সহযোগিতাসহ স্বাধীনভাবে অন্য কোন দেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবেনা।তিনি সংসদের চলতি অধিবেশনে আলোচনা করে এই অন্যায় চুক্তি থেকে বেরিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বন্ধুত্বের বার্তাকে স্বাগত জানিয়ে বলেন, তার এই বার্তা আন্তরিক হলে অবিলম্বে ভারতকে বিএসএফ কর্তৃক সীমান্তে পুশ ইন ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।তিনি বলেন,ভারত এই পর্যন্ত বাংলাদেশের সৎ প্রতিবেশীর পরিচয় দিতে পারেনি। তিনি সমতা,ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তি বাংলাদেশের সাথে অমীমাংসিত বিষয়সমূহের সমাধানে এগিয়ে আসতে ভারতের প্রতি আহবান জানান।
বিএনপির সরকারের চার মাসের কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, জনপ্রত্যাশা পূরণে সামাজিক- অর্থনৈতিক ক্ষেত্রে সরকার যেটুকু এগিয়ে আছে রাজনৈতিক ক্ষেত্রে সরকার সে অগ্রগতি দেখাতে পারছেনা।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তৈরী হয়েছে তাকে কোনভাবেই নষ্ট করা যাবেনা। তিনি বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজকে যেমন প্রশংসা করবে তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপকে বিরোধীতা করবে।
সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, জনপ্রত্যাশা পূরণে বিএনপি সরকারকে প্রয়োজনীয় ঝুঁকি নিতে হবে।তিনি উল্লেখ করেন নির্বাচিত সরকারের আমলেও মানুষের জানমাল,জীবন- জীবিকা এখনও নিরাপদ হয়নি।নারী শিশুরা এখনও পাশবিক নির্যাতন,নিপীড়ন, হত্যা ধর্ষণের শিকার।এ অবস্থা চলতে পারেনা।
আকবর খান বলেন, গত ২২ বছর দেশ ও জনগণের প্রতিটি ইস্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেমন জনগণের স্বার্থে লড়াই করেন আগামীতে অধিকার, ইনসাফ ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার আপোষহীন বিপ্লবী সংগ্রাম অব্যাহত রাখবে।
সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা আকবর খানের সঞ্চালনায়অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার, বাবর চৌধুরী প্রমুখ।
সমাবেশের পর দেশের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অংগিকার ব্যক্ত করা হয়। এরপর পার্টির একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দোয়েল চত্বর, হাইকোর্ট,, তোপখানা রোড, বিজয়নগর প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।





কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক