বুধবার ● ১৭ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার ভোলা সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের প্রধান দরজার সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে ব্যাগের ভেতর থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে তারা এগিয়ে যান। এসময় দেখা যায়, সদ্য জন্ম নেওয়া একটি কন্যাশিশুকে পলিথিনে মুড়িয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে গেছে কেউ। শিশুটির নাড়ি তখনো কাঁচা অবস্থায় ছিল।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালটিতে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ ফারুক বলেন, স্থানীয়রা শিশুটিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছে।
এবিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, বিষয়টি তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেনেছেন। শিশুটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।





হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত